নির্বাচনী বিজ্ঞপ্তি, ৯ই মার্চের মধ্যে জমা দিতে হবে ১ম দফার মনোনয়ন পত্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনী বিজ্ঞপ্তি, ২৭সে মার্চ থেকে ২৯সে এপ্রিল পর্যন্ত মোট ৮ দফায় বাংলায় হবে ২১ এর নির্বাচন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই আজ, মঙ্গলবার প্রথম দফার ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন । ২৭ মার্চ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ । প্রথম দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কিয়দংশ, পুর্ব মেদিনীপুর কিয়দংশে। ৫ জেলার মোট ৩০টি আসনে হবে ভোটগ্রহণ।

আরও পড়ুনঃ রাজনীতির ‘সন্দেশ’! এবার শেষ পাতেও ‘খেলা হবে’ মিষ্টি।

এবার প্রথম দফার ভোটের মনোনয়ন পত্র জমার শেষ দিন হিসেবে ৯ই মার্চ কে চিহ্নিত করলো নির্বাচন কমিশন। ১০ই মার্ছ হবে তাঁর স্ক্রুটিনি। এবং প্রত্যাহারের শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে ১২ই মার্চ কে। এমনিতেই ২১ এর নির্বাচঙ্কে নিশ্ছিদ্র পাহারায় করাতে চায় নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার অনেক আগে থেকেই দফায় দফায় বাংলা পরিদর্শন করে গেছেন কমিশনের আধিকারিকরা। ইতিওমধ্যেই রাজ্যের এক্লাধিক জায়গায় পৌঁছেছে কেন্দ্রীয় আধা সেনা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় পুলিশদের সঙ্গে নিয়ে শুরু করেছেন রূটমার্চ। কোনোভাবেই বাংলায় ভোটের আবহাওয়ার পরিস্থিতিতি উত্তপ্ত করতে দিতে রাজি নন তাঁরা। অন্যদিকে নির্বাচনের আগে শেষ দফার প্রচারে বেরিয়েছেন রাজ্যের প্রতিদ্বন্দীতায় থাকা সকল দলগুলি। ভরা সভা মঞ্চ থেকে একে অপরকে হুঙ্কার দিচ্ছেন। লড়াইয়ের ময়দানে টক্কর দিচ্ছেন একে অপরকে। জল মাপছেন জমায়েতের মানুষের পরিমান দেখে।

নির্বাচনী বিজ্ঞপ্তি, এসবের মধ্যে এই নির্বাচনে প্রার্থী ঘোষণা নিয়ে বেশ হিমসিম খাচ্ছে সব দল গুলিই। টক্করে টক্করের প্রার্থী বাছছেন সকলে। অন্যবারে ভোটের দিন ঘোষণার দিনই প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূলে। এবার সেই ট্রাডিশন ভেঙেছে দল। তবে সূত্রের খবর ধীরে ধীরে প্রকাশ করবে সব দলই। উঠে আসছে গুঞ্জন এবং সম্ভাব্য প্রার্থী তালিকার নাম।এরই মধ্যে নির্বাচন কমিশন জানাল ৯ তারিখের মধ্যেই জমা দিতে হবে প্রথম দফার মনোনয়ন পত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত