Maha Climax: মহারাষ্ট্রে শিন্ডে সরকার, কেবিনেট মন্ত্রী ফড়নবীশ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মায়ানগরী আজ ভারাক্রান্ত। বাইরে বৃষ্টি। আরব সাগরের দানবাকার ঢেউ বারবার আছড়ে পড়ছে শহরজুড়ে। টানা ৯ দিনের মাথায় মহারাষ্ট্রের মহাপর্বের সমাপতন। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন উদ্ধব ঠাকরের অন্যতম বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে। গোটা পর্বে কিংমেকারের ভূমিকায় থেকে কেবিনেট থেকে প্রথমে নিজেকে সরিয়ে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এমনকি মুখ্যমন্ত্রী পদের জন্য শিন্ডের নাম ঘোষণা করেন তিনিই। এদিন শপথ নিলেন তিনিও।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: ধর্ষণের মামলা থেকে মুক্তি, এবার ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন CR7

গুয়াহাটি পর্বের পর গত দুই দিন ধরে মহারাষ্ট্র ঘিরে চরম উত্তেজনা শুরু হয়েছিল। একদিকে ১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সরব হয়েছেন উদ্ধব শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশে ১১ জুন অবধি সময় পান তাঁরা। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন উদ্ধব ঠাকরে। এই দাবিতে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে আস্থা ভোটের আবেদন জানান বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ সহ নির্দলের বিধায়করা।

মহারাষ্ট্রে শিন্ডে সরকার, আগামীকাল বাকিদের শপথ 
মহারাষ্ট্রে শিন্ডে সরকার, আগামীকাল বাকিদের শপথ 

রাজ্যপালের তরফে বিশেষ অধিবেশনে আস্থা ভোটের ডাক দেওয়া হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে শিবির। গতকাল সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর রাতেই ইস্তফা দেন উদ্ধব। সকালে গোয়া থেকে মুম্বই ফিরে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান ফড়নবীশ এবং শিন্ডে। সন্ধ্যেবেলাতেই শপথ গ্রহণ করলেন তিনি।

এদিন একনাথ শিন্ডে মুম্বই উপস্থিত হলেও, উপস্থিতি ছিলেন না বিক্ষুব্ধ শিবিরের বাকি বিধায়করা।  যদিও মুম্বই আসার আগেই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন তিনি। আলাদা করে বৈঠকে বসেছেন বিজেপির কোর কমিটির নেতারা। এরপর দুই পক্ষের মুখোমুখি বৈঠকে মন্ত্রীসভার সদস্যপদ নিয়ে চুড়ান্ত পর্বের বৈঠক হয়েছে। তারপরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই দলের প্রধান।

মহারাষ্ট্রে শিন্ডে সরকার, আগামীকাল বাকিদের শপথ 

মহারাষ্ট্রে শিন্ডে সরকার, আগামীকাল বাকিদের শপথ 
মহারাষ্ট্রে শিন্ডে সরকার, আগামীকাল বাকিদের শপথ 

সূত্রের খবর, দেবেন্দ্র ফড়নবীশের সরকারে মন্ত্রীসভার সদস্যপদ পেতে চলেছেন মোট ৩৮ জন বিধায়ক। এর মধ্যে ২১ জন বিজেপির এবং বাকি ১৩ জন শিন্ডে শিবিরের বিধায়ক বলে জানা গেছে। ১ জুলাই অর্থাৎ আগামীকাল দুই দফায় মন্ত্রীসভার সদস্য পদে শপথ নেবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর