Cristiano Ronaldo: ধর্ষণের মামলা থেকে মুক্তি, এবার ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন CR7

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই ধর্ষণের মামলা থেকে মুক্তি পেয়েছেন পর্তুগিজ তারকা। তাঁকে ক্লিনচিট দিয়েছেন মার্কিন আইনজীবী। লাস ভেগাসের কোর্টে রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা ভুল প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ আচার্য ক্ষমতাবলে রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগ ধনকড়ের, ফের সংঘাত রাজ্য-রাজ্যপাল

তাই এবার মানহানির অভিযোগে পাল্টা মামলা ম্যান‌ ইউ‌ তারকার। আইনজীবীর চিঠি পাঠানো হয়েছে অভিযুক্তের আইনজীবীকে। রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই মহিলার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের চিঠি পাঠিয়েছেন।

38 5

স্টোভাল এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি। ৮ জুলাইয়ের মধ্যে তাঁকে উত্তর দিতে হবে। পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রসঙ্গত, একজন মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন।

ধর্ষণের মামলা থেকে মুক্তি, এবার ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন CR7

ধর্ষণের মামলা থেকে মুক্তি, এবার ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন CR7

দাবি করেন, ১৩ বছর আগে ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলের ঘরে তাঁকে ধর্ষণ করেছিলেন সিআরসেভেন। কয়েকদিন আগেই সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর