Eid 2023: ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের, ভোগান্তি থেকে রেহাই যাত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঈদ উপলক্ষে আগামী শনি ও রবিবার অতিরিক্ত ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ঈদ পালন করতে অনেকেই এই সময় বাড়ি ফেরে ফলে স্বাভাবিকভাবেই ট্রেনে ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। জেনে নিন বিস্তারিত-

আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর, আশার খবর শোনাল হাওয়া অফিস

WhatsApp Image 2023 04 20 at 12.54.26
ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হবে অতিরিক্ত ট্রেন

রেল সূত্রে খবর, শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে চলবে ঈদ স্পেশাল মেমু ট্রেন। শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হবে। শুক্রবার রাত ৯.৩৮ মিনিটে শিয়ালদহ-কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে এবং রাত ২.৩৫ মিনিটে কৃষ্ণপুর পৌঁছাবে। শনিবার সকাল ১০.১০ মিনিটে কৃষ্ণপুর থেকে রওনা হয়ে দুপুর ৩.২০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।

ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হবে অতিরিক্ত ট্রেন
ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হবে অতিরিক্ত ট্রেন

ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হবে অতিরিক্ত ট্রেন

দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবিলয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ ও ভগবানগোলা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। এছাড়া, ইন্টারলকিংয়ের কাজের জন্য ২০ এপ্রিল থেকে ৬ মে বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা-আমেদাবাদ এক্সপ্রেস মাকসি-রুথিয়াই-গুনা-মহাদেওখেদি-মালখেদি দিয়ে ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে। তালিকায় রয়েছে ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস, হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস।

WhatsApp Image 2023 04 20 at 12.54.49
ঈদ উপলক্ষে বড় ঘোষণা রেলের, চালু হবে অতিরিক্ত ট্রেন

প্রতিদিন বহু মানুষ ট্রেনে যাতায়াত করেন। ঈদ উপলক্ষে যাত্রীদের সংখ্যা বাড়বে। প্রচণ্ড গরমে ভিড়ের কারণে অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ। তাই তাঁদের কথা মাথায় রেখেই ট্রেন সংখ্যা বাড়াচ্ছে রেল কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত