CBSE-এর পরীক্ষায় বড়সড় রদবদল? আজ বৈঠকে বসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ CBSE-এর পরীক্ষায় বড়সড় রদবদল? আজ বৈঠকে বসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। বিভিন্ন ক্ষেত্রের মত যার চরম প্রভাব পড়েছে দেশের শিক্ষাক্ষেত্রে। করোনার প্রথম ঢেউ থেকেই প্রায় অচল দেশের শিক্ষাব্যবস্থা। এবছরেও করোনার জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় বোর্ড সহ দেশের একাধিক বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মত অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

আরও পড়ুনঃ তৃতীয় ঢেউ সামলাতে কার্যকরী হতে পারে দেশে তৈরি নেসাল ভ্যাকসিনঃ সৌম্যা স্বামীনাথন।

এমন অবস্থায় কিভাবে আগামীদিনে কেন্দ্রীয় বোর্ড CBSE-এর পরীক্ষা নেওয়া যায় সেই নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে কেন্দ্র ও বোর্ডের সদস্যদের মধ্যে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ছাড়াও বৈঠকে উপস্থিত থাকার কথা প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব এবং রাজ্য পরীক্ষা পর্ষদের চেয়ারপার্সনদের। সূত্রের খবর বৈঠকের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এদিকে ইতিমধ্যেই মূল বিষয়গুলির পরীক্ষা নিয়ে দুটি প্রস্তাব শিক্ষা মন্ত্রকের কাছে রেখেছে CBSE। যে প্রস্তাবে তারা জানিয়েছে করোনার কঠিন পরিস্থিতিতে CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবার কেবলমাত্র মূল বিষয়গুলির পরীক্ষা নিতে আগ্রহী বোর্ড। আজ বৈঠকে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মোট ১৭৪টি বিষয় দেওয়া হয়। এরমধ্যে ২০টি থাকে মূল বিষয়। এই নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানাতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী।

CBSE-এর পরীক্ষায় বড়সড় রদবদল? আজ বৈঠকে বসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সূত্রের খবর বৈঠকে পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করে কীভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে সেই বিষয় ছাড়াও পরীক্ষাকেন্দ্রিক একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। কারণ এভাবে পরীক্ষা বাতিল হতে থাকলে আগামীদিনে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে যথেষ্ট চিন্তিত দেশের শিক্ষামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর