খাস কলকাতায় টাকার পাহাড়! তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের খাস কলকাতায় উদ্ধার টাকার পাহাড়! এবার শহরে উদ্ধার সাড়ে ৪০০ কোটি টাকা। কলকাতা সহ আরও তিন জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এবার ইডি-র র‌্যাডারে ‘মহাদেব অ্যাপ’ নামে অনলাইন বেটিং সংস্থা! আর ওই অনলাইন বেটিং সংস্থার দফতরে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন: রাজ্যে ফুটবল অ্যাকাডেমি তৈরি করবে La Liga, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুড়ে গেল বাংলা-স্পেন

তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের বাড়িতে হানা দিয়ে যত টাকা উদ্ধার হয়েছে, তা এই পরিমাণ টাকার কাছে নস্যি! সূত্রে খবর, ইডি-র র‌্যাডারে ‘মহাদেব অ্যাপ’ নামে অনলাইন বেটিং এর এই সংস্থার সদর দফতর দুবাইয়ে। সেখানকারই বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার হত। পাশাপাশি হাওয়ালা যোগের তথ্যও উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে।

খাস কলকাতায় টাকার পাহাড়, উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি
খাস কলকাতায় টাকার পাহাড়, উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি

জানা গিয়েছে, এই অনলাইন বেটিং এর সংস্থা দুবাইয়ে বসেই প্রতারণার জাল বিছিয়ে ছিল একাধিক মেট্রো সিটিতে। কলকাতা থেকে শুরু করে মুম্বই, ভোপালে একযোগে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর এই তল্লাশি অভিযান চালিয়েই উদ্ধার হয় ৪১৭ কোটি নগদ টাকা।

খাস কলকাতায় টাকার পাহাড়, উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি

প্রসঙ্গত, এর আগেও খাস কলকাতায় উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। কয়েক মাস আগেই গার্ডেন রীচের এক ব্যবসায়ীর বাড়ির থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। আর এরপরেই ওই ঘটনায় গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী আমির খান। জানা গিয়েছিল, ওই ব্যবসায়ী গেমিং অ্যাপের মাধ্যমে ঠিক একইভাবেই জাল বিছোতেন। তাই এবার এই দুই সংস্থার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

খাস কলকাতায় টাকার পাহাড়, উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি

খাস কলকাতায় টাকার পাহাড়, উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত