নজরবন্দি ব্যুরো: শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির ম্যাজিশিয়ান। কথা হচ্ছে, পিসি সরকার জুনিয়রকে (PC Sorcar Jr) নিয়ে। সঙ্গে আছেন তাঁর মেয়ে। চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। সেই সময় সিবিআই দফতরেও হাজিরা দেন তিনি। এবার ইডি (Enforcement Directorate) দফতরে উপস্থিত হলেন সরকার জুনিয়র (PC Sorcar Jr)। তবে, ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা পরিষ্কার নয়। ইডি সূত্রে খবর, তাঁর বয়ান রেকর্ড করতেই ডাকা হয়েছে।
আরও পড়ুন: সপ্তাহান্তে ফের ট্রেন বাতিলের হিড়িক, সমস্যা কাটছে না রেল যাত্রীদের
প্রসঙ্গত, টাওয়ার গ্রুপ বলে একটি সংস্থাকে কেন্দ্র করে দুর্নীতিতে নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের (PC Sorcar Jr)। তদন্তভার ছিল সিবিআই-এর হাতে। ২০২১ সালে তাঁর মুকুন্দপুরের বাড়িতে তল্লাশিও চালায় কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ ছিল, একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে টাওয়ার গ্রুপের সঙ্গে একটি চুক্তি হয় ম্যাজিশিয়ানের। সেখানে সংস্থার থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে পিসি সরকার জুনিয়রের (PC Sorcar Jr) বিরুদ্ধে।

বলে রাখা ভালো, ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন পিসি সরকার জুনিয়র (PC Sorcar Jr)। যদিও ভোটে জেতেননি তিনি। পরবর্তীতে রাজনীতির ময়দান থেকে সরেও আসেন। আর সেই রাজনীতে পা রাখা নিয়েও আক্ষেপের সুরও শোনা যায় তাঁর গলায়।

ইডি দফতরে ম্যাজিশিয়ান! চিটফান্ড মামলায় পিসি সরকার জুনিয়রকে তলব এজেন্সির
বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে সে সময় পিসি সরকার জুনিয়র (PC Sorcar Jr) বলেছিলেন, ‘‘আমি বাড়িতে এজেন্সির অফিসারদের অভ্যর্থনা জানিয়েছিলাম। আমি একজন বিজেপি সমর্থক। তা সত্ত্বেও আমার বাড়িতে সিবিআই এসেছে দেখে আমি খুশি হয়েছিলাম। আর যে অভিযোগ নিয়ে কথা হচ্ছে, সেই প্রসঙ্গে বলি, যে স্পনসরের সঙ্গে আমি কাজ করেছি, তাঁরা অন্যায় কাজ করেছে বলেই আমার বাড়িতে সিবিআই পাঠানো হয়। তাই, সব কাগজপত্র সিবিআই অফিসারদের হাতে তুলে দিয়েছি। সহযোগিতা করব বলেও বলেছি।’’




