নজরবন্দি ব্যুরোঃ নারদ কান্ডে ফের তলব করা হয়েছে রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন নেতাকে। সঙ্গে সমন যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক মুকুল রায়ের কাছেও। এই মুহুর্তে সূত্রের খবর তেমনটাই। আজ নারদ কান্ডে চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
আরও পড়ুনঃ সুপারহিট লক্ষ্মীর ভান্ডার, আরও সুবিধায় কাল থেকেই পূর্ণ সময় খোলা থাকবে ব্যাঙ্ক
তাতে নাম রয়েছে, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র, প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এবং এসএমএইচ মির্জার। এদিকে নারদ মামলার তদন্তে এর আগেই চারজনকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এই প্রেক্ষিতে ফাইনাল চার্জশিট জমা দেওয়ার আগে সিবিআই-র স্পেশাল কোর্টে ইডি জানিয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং ফিরহাদ হাকিমকে আগামী ১৬ নভেম্বর জিজ্ঞাসাবাদ করতে চায় তারা।
ফিরহাদ-সুব্রত এবং মদনকে বিধানসভার স্পিকারের মারফত পাঠানো হবে সমন। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জাকে ফের তলব করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। সূত্রের খবর নারদ মামলায় নাম থাকার দরুণ একসঙ্গে সমন যাবে শুভেন্দু এবং মুকুলের ঘরেও।

তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এর আগেই মে আমসে নারদ মামলার জন্য তৃণমূলের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং পাক্তন নেতাকে আচমকা এক সকালে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই সময়ে তোলপাড় হয়েছিল রাজ্য। বেশ কয়েকদিন প্রেসিডেন্সি আর SSKM-এ থাকার পরে ঘরে ফিরে নিজেদের দায়িত্ব তুলে মিয়েছেন প্রত্যেকে। এবার ফের তলব করছে ইডি।



