এবার আসরে ইডি! গ্রিন সিগন্যাল আসতেই শুরু ৪ জনের সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার আসরে ইডি! সকাল থেকে ঘন্টায় ঘন্টায় মোড় ঘুরছে, সপ্তাহের শুরুর দিনে সাতসকালে বাড়ি বাড়ি গিয়ে নারদ কান্ডে গ্রেপ্তার হয়েছেন ৪ জন নেতা, কেউ মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ বা প্রাক্তন বিধায়ক। সে নিয়ে এই মুহুর্তে কার্যত তোলপাড় রাজ্য-রাজনীতি। দিকে দিকে বিক্ষোভ-যুক্তি-প্রতিযুক্তি।

আরও পড়ুনঃ ভিডিওতে আছেন, অথচ গ্রেপ্তারিতে ছাড়! মুকুল-শুভেন্দু-সৌগতর ছাড়পত্রে ষড়যন্ত্র দেখছে রাজ্যবাসী

সোমবার সকালেই তাঁর চেতলার বাড়ি থেকে ‘গ্রেপ্তার’ রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ,  নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই (CBI) কর্তারা। অনুমতি ছাড়াই এই গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল। এদিকে সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়কেও। নিজাম প্যালেসেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। আজি আদালতে তোলা হবে ৪ জনকেই।

সূত্রের খবর, চার্জশিটের বয়ান ঠিক করে নয়াদিল্লিতে পাঠানো হয়েছিল। সেখান থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই সাতসকালে তড়িঘড়ি গেপ্তার করা হয়েছে। তার পর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে গোটা তৃণমূল। দিকে দিকে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। অপর দিকে একই ঘটনায় জড়িয়ে থাকার পরেও বিজেপিতে যোগ দেওয়া মুকুল-শুভেন্দু কিভাবে ছাড় পেলো, কেনোই  বা পেলো তার উত্তর জানতে দিকে দিকে চলছে বিক্ষোভ, মুকুক-শুভেন্দু ছাড়াও ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে রাজ্যবাসী।

এবার আসরে ইডি! সিবিআই-এর পাশাপাশি ইডি-ও এই মামলায় আর্থিক দুর্নীতির বিষয়টি তদন্তের দায়িত্বে ছিল৷ সূত্রের খবর নারদা কাণ্ডে আজ গ্রেপ্তার চার নেতা  এবং আগেই গ্রেফতার হওয়া আইপিএস অফিসার এইচএমএল মির্জার বিরুদ্ধে চার্জশিট জমা দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তার সঙ্গেই  উপর মহল থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই  ফিরহাদ-মদন-শোভন-সুব্রত’র সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে ইডি৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন