নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিতে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, মন্ত্রী ঘনিষ্ঠকে জেরায় উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেন। এবার দুর্নীতির মামলায় মন্ত্রী ঘনিষ্ঠদের ২০টির বেশি মোবাইল বাজেয়াপ্ত করল ইডি।
আরও পড়ুন: Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে ২ টি রেকর্ডের সামনে হিট ম্যান, কী সেই মেইল ফলক?


ইডির গোয়েন্দা আধিকারিকরা মনে করছেন যে, এই মোবাইলের ভিতরেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির চাবিকাঠি। তাই এবার মন্ত্রী ঘনিষ্ঠদের ২০টির বেশি মোবাইল বাজেয়াপ্ত করে খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, মোবাইল ডি-কোড করে তথ্যের সন্ধান করছে কেন্দ্রীয় এজেন্সি।

প্রসঙ্গত, এর আগেও মন্ত্রী ঘনিষ্ট বাকিবুর রহমানের মোবাইলের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে লক্ষাধিক টাকা পাঠানোর চ্যাট মিলেছিল। আর সেই রকম ভাবেই এবার তদন্তের গতি বাড়াতে মন্ত্রী ঘনিষ্ঠ আরও ২০টি মোবাইল বাজেয়াপ্ত করতে পেরেছেন আধিকারিকরা।



জানা যাচ্ছে, এই কুড়িটি মোবাইলের মধ্যে যেমন মন্ত্রী ঘনিষ্ঠদের রয়েছে, তেমনই রয়েছে বাকিবুর রহমানের ঘনিষ্ঠদেরও মোবাইল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা মনে করছেন যে, এই ফোন গুলির এই ডেটা উদ্ধার করতে সক্ষম হলে দুর্নীতির অনেক রহস্য ও তথ্য মিলতে পারে। সেই কারণেই মোবাইলগুলি ডিকোড করার চেষ্টা করা হচ্ছে।
ফোনের ভিতরেই লুকিয়ে দুর্নীতির চাবিকাঠি, আরও ২০ জনের মোবাইল বাজেয়াপ্ত ইডির








