নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এখনও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, দুর্নীতির রহস্য সমাধানেই ফের একবার সিজিওতে ফের ডাকা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে।
আরও পড়ুন: রেশন দুর্নীতিকাণ্ডে বাজেয়াপ্ত নগদ ১ কোটি, এখনও চলছে তল্লাশি


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য! একের পর এক প্রভাবশালী নেতার নাম জড়িয়েছে। ইতিমধ্যেই এই মামলার জল গড়িয়েছে হাইকোর্টে। নাম জড়িয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী, বাবা-মা পুরো পরিবারকেই তলব করে কেন্দ্রীয় সংস্থা। এখানেই থেমে থাকেনি ইডি। এরপরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল ইডি।

এরপরেই ইডির তলবে সাড়া দিয়ে পুজোর আগে সিজিও কমপ্লেক্সে হাজিরও হয়েছিলেন অভিষেকের পিএ। শুধু তাই নয়, এই বিষয়ে আদালতের কাছে রক্ষাকবচের আবেদন করেছিলেন সু্মিত। কিন্তু আদালত আর্জি না মানায় ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।



নিয়োগ দুর্নীতিতে তৎপর ED, ফের ডাকা হতে অভিষেকের আপ্ত সহায়ককে
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত আয় ব্যয়ের হিসাব পেশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে কোম্পানির অধিকর্তাদের সম্পত্তির হিসাবও পেশ করতে বলেছিল। এরপরেই হাইকোর্টের ওই নির্দেশের পর লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদেরও সিজিওতে হাজিরা দেওয়ার জন্য বারবার নোটিস পাঠাচ্ছে ইডি। যেহেতু এই বছরের মধ্যেই চার্জশিট পেশ করতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। তাই ফের নতুন করে তৎপর হয়েছে ইডি।








