নজরবন্দি ব্যুরোঃ সাধারণ একজন প্রমোটার থেকে নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, পুরসভাতেও নিয়োগ সম্পর্কে তাঁর বিস্তার নিয়ে আলোচনা হয়েছে বারবার। এখন সেই অয়ন শীলের কার্যকলাপের ব্যাখা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর কথায়, শিক্ষিত চোরের চুরি করার ক্ষমতা অনেক বেশী।
আরও পড়ুনঃ Ayan Shil: আগামী সপ্তাহেই অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব, তালিকায় রয়েছে অয়নের স্ত্রী ও ছেলে


মঙ্গলবার আলিপুর নগর দায়েরা আদালতে অয়ন শীলকে পেশ করা হয়। সেখানেই অয়নের কার্যকলাপ সম্পর্কে আদালতকে অবগত করতে বিস্ফোরক মন্তব্য করে বসেন ইডির আইনজীবী। তাঁর কথায়, যে ব্যক্তি কখনও স্কুলে যায়নি সে একটা মালগাড়ি চুরি করতে পারে। কিন্তু যে চোর বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে গোটা রেলপথটাকেই পকেটে পুরে ফেলবে। ইডির এই বক্তব্য কার্যত বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিন যে কোনও শর্তে জামিন চান অয়ন শীল। যেকোনও শর্তে, এমনকি, নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার শর্তেও জামিন চান অয়ন। কিন্তু ইডি সেই আবেদনের বিরোধিতা করে জানায়, তদন্তে যেমন অয়নের বেনামে সম্পত্তি কেনার প্রমাণ পাওয়া গিয়েছে। শুধুমাত্র অয়ন নয়, অয়ন ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি তালিকায় রয়েছে। এমনটাই দাবি করেছে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীল সম্পর্কে বিরাট তথ্য হাতে পেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বিশেষ নজরে রয়েছে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় এবং শ্বেতা চক্রবর্তী। আগামী সপ্তাহেই অয়ন ঘনিষ্ঠ শ্বেতাকে তলব করতে পারে তদন্তকারী সংস্থা। একইসঙ্গে তলব করা হতে পারে অয়নের পরিবারের সদস্যদের।


শিক্ষিত চোরের চুরি করার ক্ষমতা অনেক বেশী, বিস্ফোরক ED

ইডি সূত্রে খবর, শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, একাধিক দুর্নীতিতেও নাম জড়িয়েছে অয়ন শীলের। ধৃতদের মধ্যে অন্যতম প্রভাবশালী অয়ন। যে লকারে অয়নের কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছিল, তার মধ্যে বেশীরভাগ তাঁর স্ত্রী কাকলি ও ছেলে অভিষেকের নামে। এছাড়াও অয়নের ৪০ কোটি টাকার বেআইনি সম্পত্তিরও হদিশ মিলেছে। সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে।







