Sanjay Raut: ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, দেশজুড়ে প্রতিবাদে সরব বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এর আগে দুইবার ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। রবিবার দিনভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করল ইডি। এদিন আটক করার আগে তাঁর বাড়ি জুড়ে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত।

আরও পড়ুনঃ শুভেন্দু থেকে শিশির জড়িয়ে সবাই, সারদা কর্তার বয়ানে শান্তিকুঞ্জে অশান্তির আবহ

এদিন সকাল ৭ টার সময় সঞ্জয় রাউতের আবাসনে অভিযান চালায় ইডি। সঙ্গে ছিল সিআইএসএফ জওয়ানের একটি টিম। মুম্বইয়ের একটি বস্তির উন্নয়নের সঙ্গে যুক্ত একটি তহবিল তছরুপ মামলায় তাঁর স্ত্রী এবং ‘সহযোগীরা’ জড়িত বলে অভিযোগ উঠেছে। এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছিল। এপ্রিলে সঞ্জয়ের স্ত্রী বর্ষা রাউত এবং দুই সহযোগীর ১১ কোটি ১৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। তার মধ্যে রয়েছে বর্ষার দাদরের একটি ফ্ল্যাট।

১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, বিক্ষোভে নামল শিবসেনা কর্মীরা  
১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, বিক্ষোভে নামল শিবসেনা কর্মীরা  

এদিন তাঁকে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। এটা প্রতিহিংসার রাজনীতি বলে কটাক্ষ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। ইডির তল্লাশি অভিযান চলাকালীন সঞ্জয় রাউত বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে তথ্য, প্রমাণ পেশ করা হয়েছে। এটা শিবসেনার বিরুদ্ধে ষড়যন্ত্র। কোনভাবেই মাথা হেঁট করবেন না বলে জানিয়েছেন শিবসেনা সাংসদ।

১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, বিক্ষোভে নামল শিবসেনা কর্মীরা  

১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, বিক্ষোভে নামল শিবসেনা কর্মীরা  
১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক সঞ্জয় রাউত, বিক্ষোভে নামল শিবসেনা কর্মীরা  

বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে পিছুপা হয়নি বিজেপি। তাঁদের বক্তব্য, যদি নির্দোষ হন, তাহলে ভয় পাচ্ছেন কেন?উনি প্রেস কনফারেন্সের জন্য সময় পাচ্ছেন ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না?এদিন সঞ্জয় রাউতের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিবসেনা কর্মীরা। প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত