ED Arrest: ৫৪ ঘণ্টার তল্লাশি শেষ, রেশন দুর্নীতি মামলায় আটক মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে আটক করে ইডি। দীর্ঘ ৫৪ ঘণ্টা তল্লাশি শেষে শুক্রবার দুপুরে তাঁকে আটক করা হয়। সিজিও কমপ্লেক্সে ফের বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। যদিও মন্ত্রী ঘনিষ্ঠের দাবি তাঁর কোনও দোষ নেই। দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। এদিকে রাজ্যে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হয়ে চলেছে। এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: শালবনীতে শিল্প পার্কের সিদ্ধান্ত মন্ত্রিসভার, সৌরভকে নিয়ে স্বপ্ন বুনছে শালবনী, হবে কারখানা?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (Enforcement Directorate)। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও যায় তারা। এরপরই খোঁজ মেলে বাকিবুর রহমানের। চালকল ও আটাকলের সন্ধান পায় তাঁরা। এরপরই বাকিবুরের কৈখালির বাড়িতে হানা দেয় তদন্তকারীদের একটি দল। টানা দুদিনেরও বেশি সময় প্রায় ৫৪ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চলে।

রেশন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত বুধবার নদীয়ার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এরপরই মন্ত্রী ঘনিষ্ট বাকিবুরের সম্পর্কে জানা যায়। খবর মেলে, কৈখালীতে একটি অভিজাত আবাসন রয়েছে তাঁর। রয়েছে একটি হোটেল। এরপরই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের অনুমান রেশন দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বাকিবুর।

৫৪ ঘণ্টার তল্লাশি শেষ, রেশন দুর্নীতি মামলায় আটক মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর

ইডি সূত্রে খবর, বাকিবুরের হাত ধরে রেশন দুর্নীতির প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এমনকি নার্সিংহোম শপিংমলেও সে টাকা গিয়েছে। যদিও বাকিবুর দাবি করেন, “আমি একজন ব্যবসায়ী। আমি কোনও দুর্নীতি করিনি।”

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত