Qatar World Cup: কাতার বিশ্বকাপ থেকে বাদ পরতে পারে ইকুয়েডর! কারণ জানলে অবাক হবেন আপনিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নভেম্বরে কাতারে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে আগেই। এই মহাদেশ থেকে চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। তবে বিশ্বকাপে ইকুয়েডরের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এমনকি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যেতে পারে লাতিন আমেরিকার এই দেশ।

আরও পড়ুনঃ বিশ্বকাপের দলে নেই বাংলার পেসার শামি! কিন্তু কেন? প্রশ্ন রবি ও শ্রীকান্তের

আর তার কারণ ভুয়ো জন্ম শংসাপত্র। জানা গিয়েছে, বায়রন কাস্টিলো নামে ইকুয়েডরের এক ফুটবলার ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়েছিলেন বলে অভিযোগ। এক নামী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য খোলসা করে। ওই ফুটবলার নাকি সে কথা স্বীকারও করেছেন। আগামী বৃহস্পতিবার এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে ফিফার অ্যাপিলস কমিশন।

কাতার বিশ্বকাপ থেকে বাদ পরতে পারে ইকুয়েডর! কারণ জানলে অবাক হবেন আপনিও
কাতার বিশ্বকাপ থেকে বাদ পরতে পারে ইকুয়েডর! কারণ জানলে অবাক হবেন আপনিও

সেদিনই জানা যাবে, যোগ্যতা অর্জন করে কাতার বিশ্বকাপ থেকে ইকুয়েডর ছিটকে যায় কি না। তারা বাদ পড়লে পরিবর্ত হিসেবে সুযোগ পেতে আর এক লাতিন আমেরিকার দল চিলি। চিলির এই অভিযোগ প্রমাণিত হলে, ইকুয়েডরের হয়ে কাস্তিলো বাছাইপর্বে যে ৮ ম্যাচ খেলেছেন, তার সবগুলোতেই পয়েন্ট কাটতে পারে ফিফা।

কাতার বিশ্বকাপ থেকে বাদ পরতে পারে ইকুয়েডর! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাস্তিলোর খেলা ৮ ম্যাচে ইকুয়েডর পেয়েছে ১৪ পয়েন্ট। এই পয়েন্টগুলো হারালে কাতার বিশ্বকাপে খেলা হবে না দেশটির। ফিফার শাস্তি স্বরুপ ইকুয়েডর যদি ছিটকে যায় সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে চিলি ফুটবল দল। কারণ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চিলি।

কাতার বিশ্বকাপ থেকে বাদ পরতে পারে ইকুয়েডর! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাতার বিশ্বকাপ থেকে বাদ পরতে পারে ইকুয়েডর! কারণ জানলে অবাক হবেন আপনিও

বেশ কয়েক বছর পর এই প্রথম চিলি ফুটবল দল এবারের ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছে। এবারের যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করে চিলি ফুটবল দল। চতুর্থ স্থানে শেষ করে বিশ্বকাপের টিকিট হাতে পায় ইকুয়েডর ফুটবল দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন