নজরবন্দি ব্যুরোঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। বিশ্বকাপে দলের নেতৃত্বের ব্যাটন থাকবে রোহিত শর্মার হাতে। বিশ্বকাপে ‘হিটম্যান’-এর ডেপুটি লোকেশ রাহুল। তবে বিশ্বকাপের জন্য যে ১৫ জনের দল ঘোষণা করা হল, সেই ১৫ জনের দলে নেই মহম্মদ শামি। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে বাংলার পেসারকে। আর এই নিয়েই উঠে গিয়েছে নানা প্রশ্ন।
আরও পড়ুনঃ সেকেন্দ্রাবাদের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে ৮ জনের
বাংলার পেসার কে নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী তো আগেই হয়ে সওয়াল করেছিলেন। এবার প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্তের ভোটও গেল সামির দিকেই। শ্রীকান্তের মতে, ‘আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে সামিকে অবশ্যই দলে রাখতাম। মাথায় রাখতে হবে খেলা অস্ট্রেলিয়ায়। সামি উইকেট থেকে বাউন্স আদায় করতে পারে। দুরন্ত অ্যাকশন।

শুরুতে উইকেট নিতে পারে। আমি থাকলে হর্ষলের পরিবর্তে সামিকে নিতাম।’ এরপরই শ্রীকান্তের সংযোজন, ‘হর্ষল ভাল বোলার, কোনও সন্দেহ নেই। কিন্তু সামি ছিল উপযুক্ত বিকল্প। গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে। তাই সামির বাদ পড়াটা মেনে নিতে পারছি না।’ গত আইপিএলে গুজরাটের হয়ে ২০ উইকেট নিয়েছিলেন সামি। শ্রীকান্তের প্রশ্ন,

‘গত আইপিএলে সামির পারফরম্যান্সের দিকে তাকালেই বুঝতে পারবেন, কেন ওর হয়ে সওয়াল করছি। শুরুতে উইকেট নিতে সিদ্ধহস্ত। সামি না থাকায় শুরুতে উইকেট কে নেবে?’ তবে বিশ্বকাপের দলে বাংলার পেসারকে না রাখা হলেও তাঁকে দলে নেওয়া হয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্ট সিরিজ খেলার জন্য।

বিশ্বকাপের দলে নেই বাংলার পেসার শামি! কিন্তু কেন? প্রশ্ন রবি ও শ্রীকান্তের
সদ্য চোট সারিয়ে দলে ফেরা যশপ্রীত বুমরা এবং হর্ষল পটেলের উপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি চাপ দিতে রাজি নন নির্বাচকরা। সেই কারণে ঘরের মাঠে এই দুই সিরিজে শামিকে ব্যবহার করা হতে পারে বলেই মনে করছেন অনেকে। বুমরা বা হর্ষলের মধ্যে কাউকে কোনও ম্যাচে বসালে শামির গুরুত্ব বাড়বে বলেই মনে করা হচ্ছে।



