লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে নজরদারির জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে শেষ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন।



আরও পড়ুন : ১০০ দিনের ‘শ্বেতপত্র’ বিতর্কের মধ্যে ১৩ টাকা বাড়ছে মজুরি, কমিশনে যাচ্ছে শাসকদল!
সেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য খুব শীঘ্রই রাজ্যে আসতে চলেছেন দুজন আইএএস আধিকারিক। তারা হলেন স্পেশাল জেনারেল অবজার্ভার অলোক সিনহা এবং পুলিশ অবজার্ভার অনিল শর্মা। এবারের লোকসভায় স্বচ্ছ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। ২ দিনের মধ্যে দুবার বদল হয় ডিজি।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর কমিশন, রাজ্যে আসছে দুজন স্পেশ্যাল অবজার্ভার
ভোটের আগে বদল হয় চার রাজ্যের জেলাশাসকও। সূত্রের খবর, তারা নাকি কেউ আইএএস ক্যাডারের আধিকারিক নয় সবাই বিসিএস আধিকারিক। আগামী ১৯ শে এপ্রিল থেকে রাজ্যে শুরু ভোট। ভোটের দামামা বাজতেই রাজ্যে উদ্ধার হচ্ছে কাড়ি কাড়ি টাকা। সমস্ত অপ্রীতিকর পরিস্থিতির পর্যবেক্ষণ করে তার বিশ্লেষণ করে বিশেষ পুলিশ পর্যবেক্ষক শর্মা রিপোর্ট করবে বিশেষ পর্যবেক্ষক সিনহার কাছে।









