নিরাপত্তায় গাফিলতি! সরানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ মেদিনীপুরের DM, SPকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিরাপত্তায় গাফিলতি! সরানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ মেদিনীপুরের DM, SPকে। আক্রান্ত মুখ্যমন্ত্রী! দুদিন ধরে SSKM এর সাড়ে ১২নং বেডে চিকিৎসা করিয়ে গতকাল বাড়ি ফিরেছেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর চোট পেয়েছেন পায়ে, চিড় ধরেছে পায়ের পাতায়। আর সেই প্লাস্টার করা ভাঙা পা নিয়েই আজ রাস্তায় নেমেছেন তিনি নির্বাচনী প্রচারে। বার্তা দিয়েছেন লড়ে যাওয়ার। গতকাল বুধবার মনোনয়নে পত্র জমা দেওয়ার পর নন্দীগ্রামেই আহত হন তিনি।

আরও পড়ুনঃ প্রার্থী তালিকা ঘোষণার পরেই বড় ধাক্কা, লড়াই শুরুর আগেই পিছিয়ে গেলেন BJP-র যোদ্ধা!

প্রথম বারে তিনি অভিযোগ করেছিলেন ভিড়ের মধ্যে থেকে ৪-৫জন ধাক্কা দেয় তাঁকে। পরিস্থিতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উঠেছিল একগুচ্ছ প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী, Z+ নিরাপত্তা বলয়ে থাকা সত্বেও কিভাবে সেই বেড়াজাল টপকে আক্রমণ করলো তাঁকে কেউ। সঙ্গে সঙ্গে রিপোর্ট চায় নির্বাচন কমিশন। সরজমিনে তদন্তের জন্য কালই নন্দীগ্রামে গিয়েছিলেন কমিশনের দুই পর্যবেক্ষক। প্রথমে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ভিড়ের মধ্যে থেকে ৪-৫ হন এসে ধাক্কা দেয় তাঁকে, পরে তিনিই জানান, দরজায় পা চেপে যায় তাঁর। কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা কোনোভাবেই এই আহত হওয়ার বিষয় মেনে নিতে রাজি থাকেননি। উল্টে নির্বাচন কমিশনের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন তাঁরা।

তার প্রেক্ষিতে গতকাল ৩পাতার কড়া জবাব দিয়েছিল কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর ঘটা এই ঘটনার তদন্তের জন্য আলাদা মেদিনীপুরের জেলাশাসক এবং রাজ্যের মুখ্যসচীবের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। নবান্ন সূত্রের খবর আক্রমণ নয়, দুর্ঘটনা নবান্নের তরফ থেকে এটাই জানানো হয়েছে রিপোর্টে। প্রায় একই তথ্য পাওয়া গেছে জেলাশাসকের রিপোর্ট থেকেও। সূত্রের খবর জেলাশাসকের রিপোর্টেও কোনো আক্রমণ এবং ধাক্কা ধাক্কির কথা বলা হয়নি। তবে নবান্নের রিপোর্টে খুশি নন নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ তদন্তের জন্য আরো বিস্তৃত বিবরণ চায়।

সেই কারণেই গতকালই, শনিবারের মধ্যেই মুখ্যসচিবকে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর এহেন হামলার ঘটনায় নিরাপত্তায় গাফিলতির কারণে আজ পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে অপসারিত করলো নির্বাচন কমিশন। Z+ নিরাপত্তা বলয় থাকার কথা যেখানে, পর্যাপ্ত নিরাপত্তা ছিলনা বলেই ঘটেছে এই ঘটনা। এবং একই কারণে সরানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায়কে। কর্তব্যে গাফিলতির জন্য তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন বলেই সূত্রের খবর। একই সঙ্গে সরানো হয়েছে মেদিনীপুরের এস.পি কেও।

নিরাপত্তায় গাফিলতি! সরানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ মেদিনীপুরের DM, SPকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল স্তরের কর্মচারীদের দায়িত্বে কোনো খামতি ছিল কিনা সে বিষয়ে সম্পূর্ণ তথ্য কমিশনের কাছে দেওয়ার জন্য বলা হয়েছে মুখ্যসচীব ও ডিজিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর