নজরবন্দি ব্যুরো: প্রার্থী তালিকা ঘোষণার পরেই বড় ধাক্কা খেল বিজেপি! দাঁড়াতে চাননা ভোটে সাফ জানিয়ে দিলেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত। এদিকে কোন সেলিব্রিটি কোন কেন্দ্রে দাঁড়াবেন তা নিয়ে জল্পনা চলছিল তীব্র ভাবে। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ২৯১ টি আসনের সম্পূর্ণ তালিকা প্রার্থী। আর সেখানে লক্ষ্যনীয় ভাবে উঠে এসেছে টলিউডের একাধিক সেলিব্রিটির নাম। গত একমাসে পাল্লা দিয়ে টলিউড থেকে অভিনেতা অভিনেত্রীরা গিয়েছেন রাজনীতিতে। কেউ দিদির আদর্শে গিয়েছেন তৃণমূলে।
আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার মা দুর্গার বিসর্জন হতে দেয়নি দিদি! শালবনিতে ‘স্মৃতি’ কথা।
আর কেউ কেউ সোনার বাংলা গড়ার লক্ষ্যে গিয়েছেন বিজেপিতে। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা বৈঠক করে প্রকাশ করেছেন প্রথম দু দফার প্রার্থী নাম। তৃতীয় এবং চতুর্থ দফার নামের তালিকা চূড়ান্ত করতে গত শুক্রবারই দিল্লিতে উড়ে দিয়েছেন রাজ্য বিজেপির কোর কমিটি। দু দফা মিলিয়ে মোট ৭৫ জনের প্রার্থী নাম নিয়ে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী, অমিত শাহ্, জে. পি. নাড্ডা সহ একাধিক প্রথম সারির নেতা।
নাড্ডার বাসভবনেভ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলে সেই বৈঠক। বিজেপি সূত্রের খবর এই দুই দফায় একেকটি আসনে দাবিদার অনেক,আর সেই কারণেই সিদ্ধান্তে পৌঁছতে সময় লেগেছে অনেক বেশি। আজই তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপি। পরবর্তী দফার কিছু আসনের নামও ঘোষণা হতে পারে আজ। জল্পনা ছিলই বিজেপির প্রার্থী তালিকায় থাকবে একাধিক চমক। গুঞ্জন চলছিল কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন কোন সেলিব্রিটি। রাজ্যের কোর কমিটি এবং কেন্দ্রীয় নেতাদের যৌথ বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আজ ঘোষণা হচ্ছে তালিকা।
আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় ফের দাঁড়াচ্ছেন বিধায়ক পদের জন্য, টালিগঞ্জ থেকে। অভিনেতা যশ দাশগুপ্ত লড়বেন হুগলি চন্ডিতলা থেকে। অভিনেত্রী পায়েল দাঁড়াচ্ছেন বেহালা পূর্ব থেকে, যেখানে তৃণমূলের প্রার্থী কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না দেবী। নারী দিবসের দিন গেরুয়া শিবিরে যোগ দিয়ে তনুশ্রী জানিয়েছিলেন নবজন্ম হয়েছে তাঁর। ২১এর নির্বাচনে তিনি লড়বেন হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় লড়বেন চুঁচুড়া থেকেই। অভিনেত্রী অঞ্জনা দাঁড়াচ্ছেন সোনারপুর দক্ষিণ থেকে। এই নির্বাচনে লড়ছেন না মিঠুন চক্রবর্তী।
প্রার্থী তালিকা ঘোষণার পরেই বড় ধাক্কা খেল বিজেপি! হাওড়া দক্ষিণ কেন্দ্রে লড়ার জন্যে প্রাক্তন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তর নাম ঘোষণা করে বিজেপি। খবর পেয়েই বেঁকে বসেন রন্তি। সাফ জানিয়ে দেন, দলের জন্যে প্রচার করতে রাজি আছি কিন্তু ভোটে লড়ব না।



