নজরবন্দি ব্যুরোঃ পিছিয়ে গেল পাঞ্জাবের নির্বাচন। ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে নির্বাচন হবে ২০ ফেব্রুয়ারি। গুরু রবীদাস জয়ন্তী উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ Mukul Roy: মুকুল রায়ের বিধায়ক পদ ঘিরে ধোঁয়াশা, সুপ্রিম হস্তক্ষেপে কাটবে জট?
এর আগে নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য আর্জি জানিয়েছিল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি।
Punjab Assembly election will be held on 20th February: ECI pic.twitter.com/rPJTAt0OEn
— ANI (@ANI) January 17, 2022
সূত্রের খবর, প্রায় ৩২ শতাংশ মানুষ পাঞ্জাব গুরু রবীদাস জয়ন্তী উপলক্ষে বারানসী যান ১০ থেকে ১৬ তারিখের মধ্যে। তাই নির্বাচন ৬ দিন পিছিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। সবার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ এর পরিবর্তে ২০ ফেব্রুয়ারি, পিছিয়ে গেল পাঞ্জাবের নির্বাচন

শুধুমাত্র কংগ্রেস নয়, বিজেপি সহ অমরিন্দর সিংয়ের তরফেও নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য আবেদন জানান পাঞ্জাবের আম আদমি পার্টি। আম আদমি পার্টির তরফে নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য আবেদন জানান ভগবত মান।



