পেট্রোল পাম্প থেকে করোনা সার্টিফিকেট, দ্রুত মোদীহীন করার নির্দেশ নির্বাচন কমিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পেট্রোল পাম্প থেকে করোনা সার্টিফিকেট, দ্রুত মোদীহীন করার নির্দেশ নির্বাচন কমিশনের। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন। ওই পাঁচ জায়গায় অতি দ্রুত কোভিড সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এর আগে পেট্রোল পাম্প থেকে মোদীর ছবি সরানোর নির্দেশ আগেই দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার কোভিড সার্টিফিকেট থেকে সরতে চলেছে মোদীর ছবি।

আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট পেশ, নাম রয়েছে রিয়া সহ ৩৩ জনের

ভ্যাকসিনের সার্টিফিকেট কিংবা পেট্রল পাম্পে কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে প্রথম কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে চালু হয়েছে নির্বাচনী আচরণবিধি। সংবাদসংস্থা পিটিআই কে নির্বাচন কমিশন জানায় যেহেতু রাজ্যে নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে, সেই আবহে পেট্রোল পাম্পগুলিতে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে মোদীর ছবি রাখা বিধিভঙ্গের ন্যায়।

তাই অবিলম্বে সেই ছবি সরানোর নির্দেশ দিয়েছে পোল প্যানেল। কিছুদিন আগেই এই নিয়ে অভিযোগ তুলে প্রথম নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, নির্বাচনী আচরণবিধি লাঘু হওয়ার পরেও কো-উইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রচার চালানো হচ্ছে। সেই মর্মের নির্বাচন কমিশনকে চিঠি লেখা হয়। যদিও বিষয়টি ঘিরে পাল্টা সরব হয়েছে বিজেপি। এই প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘এখনও পর্যন্ত বহু পেট্রল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। মানুষকে প্রভাবিত করতে সেই ছবি গুলি ব্যবহার করা হচ্ছে।’

পেট্রোল পাম্প থেকে করোনা সার্টিফিকেট, দ্রুত মোদীহীন করার নির্দেশ নির্বাচন কমিশনের। একই সঙ্গে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি এবং বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞাপনে রাজনৈতিক নেতাদের ছবির বিরোধিতাও করেন ফিরহাদ হাকিম। যার পাল্টা হিসেবে দিলীপ ঘোষ বলেন যদি ভোট ঘোষণার আগে সরকার কোনও প্রকল্পের ঘোষণা করে, সেটা পরেও সে ভাবে চলবে। পেট্রোল পাম্পে কেন্দ্রের অনের প্রোজেক্ট আছে। সরকারি নয়, ওটা ব্যক্তিগত জায়গা। তবে তাঁর যুক্তি মানেনি নির্বাচন কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন