নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভা (Kolkata Municipality Election 2021) নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা, সন্ত্রাস সহ অভিযোগের পাহাড় নিয়ে কমিশনে গিয়েছিল বিজেপি প্রতিনিধি দল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি উঠেছিল ১৪৪ টি ওয়ার্ডেই উপনির্বাচনের। কিন্তু সেই দাবি খারিজ করল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ নতুন বছরে ‘দুয়ারে সরকারে’ আসছে চাকরির দিশা, কিভাবে জেনে নিন


রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, কোনও পুনর্নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের দাবি, ‘কোথাও ভোট বন্ধ হয়নি’, তাই পুনর্নির্বাচনের কোন প্রয়োজনীয়তা নেই। নির্বাচনে কমিশনের গলায় মমতা বন্দোপাধ্যায়ের সুর শোনা যাচ্ছে বলে দাবি বিরোধীদের। জানা গিয়েছে পুননির্বাচন ও প্রতিটি বুথের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে তোপ দেগেছেন নির্বাচন কমিশন কে। কমিশনের অফিস থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, যদি দম থাকে তাহলে ভোট বাতিল করে পুর্ননির্বাচন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধুলো মিশিয়ে দিয়েছেন’। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কোনও ল্যাবে ৬ হাজার বুথের সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক অডিট করারও দাবি জানান তিনি।
উল্লেখ্য গতকাল সন্ধ্যেয় ২৫ জন বিজেপি বিধায়ক, ১ সাংসদ এবং একাধিক সিনিয়র বিজেপি নেতাদের সাথে নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কলকাতা পুরসভায় ভোট সন্ত্রাসের ব্যাখ্যা দেন। পরে সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার কিম জং উনের মতো এখানেও একজন তানাশাহি মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে। যাঁর সরাসরি নির্দেশে পুলিশ পরিচালিত হয়। যেখানে কোনও নিয়ম থাকে না। গণতন্ত্র থাকেনা।’


‘কোথাও ভোট বন্ধ হয়নি’, পুনর্নির্বাচন হবেনা, ‘শান্তিপূর্ণ’ নির্বাচনেই সিলমোহর কমিশনের!

শুভেন্দুর অভিযোগ, এবারের নির্বাচনে রিগিং এর যাবতীয় রেকর্ড ভেঙে ফেলেছে তৃণমূল। তাঁর কথায়, “আমি শুনছিলাম, তোলামূল পার্টির মালিক মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে বলছেন যে, পুলিশকে ধন্যবাদ, কলকাতার জনতাকে নয়। বহিরাগতদের আটকে দেওয়ার জন্য এই ধন্যবাদ। নিজের দিকে আঙুল দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা বহিরাগত? বহিরাগতের ব্যবসাটা আর মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন চালাবেন?”







