নতুন বছরে ‘দুয়ারে সরকারে’ আসছে চাকরির দিশা, কিভাবে জেনে নিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে রাজ্যব্যাপী দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা। এবং এই দুয়ারে সরকার এখন রাজ্যের সাধারণ মানুষের কাছে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের সুবর্ণ সুযোগ, আবেদন করুন এখনই

আর এবার সে কথা মাথায় রেখেই নতুন বছরে দুয়ারের সরকারে আসছে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য চাকরির দিশা। কি ভাবে? সুত্রের খবর, এবার যুবক-যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই জানুয়ারি মাস থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরে এই উদ্যোগ নেওয়া হবে।

এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে নানা সুবিধা পেয়ে থাকেন বাংলার মানুষ। আর এবার এই প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষা দফতর ‘আমার কর্মদিশা‘ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে চাকরির উপযোগী করে তোলা হবে।

‘দুয়ারে সরকার’ শিবিরে থাকা কর্মীরা এই অ্যাপের সাহায্যেই কর্মসংস্থানের ব্যাপারে জানাবেন। প্রতিটি জেলার দায়িত্বে থাকছেন একজন প্রজেক্ট ম্যানেজার। এই নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর জানান,

নতুন বছরে ‘দুয়ারে সরকারে’ আসছে চাকরির দিশা, কিভাবে জেনে নিন

একাধিক বেসরকারি সংস্থাকে এই উদ্যোগে সামিল করা হয়েছে। প্রশিক্ষণ দেবে তারাই। যাঁরা প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করবেন, তাঁদের কোনও টাকা জমা দিতে হবে না। বরং সংশ্লিষ্ট সংস্থাই তাঁদের ভাতা হিসেবে কিছু টাকা দেবে। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ হলে কাজের নিশ্চয়তাও থাকছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন