Dessert Recipe: নববর্ষ উপলক্ষ্যে শেষপাতে পড়ুক সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি, রইল আমন্ডের ক্ষীরের রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই নববর্ষ! আরও একটা নতুন বাংলা বছরের সূচনা। অনেকেই এই দিনে বাড়িতে আর অফিসে কিংবা দোকানে পুজো করে থাকেন। আর যেহেতু উৎসবের দিন তাই পেট পুজোরও আয়োজন হয় রমরমিয়ে! স্পেশাল মেনুতে একাধিক খাবার থাকলেও শেষ পাতে বাঙালির মিষ্টি চাই!

আরও পড়ুন: Dutch Woman harassed: গোয়ার রিসর্টে নিগ্রহের শিকার বিদেশিনী, অভিযুক্ত রিসর্ট কর্মী

Badam Kheer 2 1

কিন্তু অনেকেরই দোকানের মিষ্টি খেতে ইচ্ছা করে না! তাছাড়াও শরীরে নানান রকমের অসুখের জন্য বাইরের মিষ্টি অনেকেই এড়িয়ে চলে। তবে আর চিন্তার কারণ নেই! খুব সহজে উপায়ে বাড়িতে বসে আপনিও বানিয়ে নিতে পারেন সুস্বাদু আমন্ডের ক্ষীর। এটা স্বাস্থ্যকরের পাশাপাশি খুবই একটা উপকারী ডেজার্টও বটে। তবে সুস্বাদু বাদাম ক্ষীর, এটা স্বাস্থ্যকর তো বটেই। দেখে নিন এই ক্ষীর বানানোর রেসিপি।

images?q=tbn:ANd9GcRbSteJkPzfNQsylBhxz2sXhhYN2CZgIV906EfNwh0IodeqgeJceiI9

উপকরণ:
এক লিটার দুধ
২৫টা আমন্ড
পরিমাণ মতো চিনি
১/৪ কাপ চাল
হাফ চা চামচ এলাচ গুঁড়ো
এক চিমটি কেশর
৫০ গ্রাম খোয়া

almond 1

পদ্ধতি:
প্রথমে কড়াইতে দুধ ঢেলে হাই ফ্লেমে ভাল করে ফোটান। ঘন ঘন নাড়তে থাকবেন। মিক্সিতে খোসা ছাড়ানো আমন্ড এবং কিছুটা দুধ ঢেলে মসৃণ পেস্ট তৈরি করুন। তারপর ওই মিক্সিতেই চাল ও সামান্য জল ঢেলে একটু পিষে নিন। এরপর দুধ ফুটে অর্ধেক হয়ে গেলে তাতে চালের মিশ্রণ ও কেশর ঢেলে দিন। মাঝারি আঁচে ভাল করে ফোটান এই মিশ্রণ এবং ঘন ঘন নাড়তে থাকুন, যাতে পাত্রের নীচে বসে না যায়। দুধ ফুটে ফুটে একটু রঙ চেঞ্জ হবে এবং আরও ঘন হয়ে যাবে, চালও গলে যাবে, তখন বাদামের মিশ্রণটা ঢেলে দিন। মেশান ভাল করে। তারপর খোয়া ঢেলে নাড়তে থাকুন। আরও বেশ কিছুক্ষণ রান্না করুন।

নববর্ষ উপলক্ষ্যে শেষপাতে পড়ুক সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি, দেখে নিন এই ক্ষীর বানানোর রেসিপি

almond
নববর্ষ উপলক্ষ্যে শেষপাতে পড়ুক সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি, দেখে নিন এই ক্ষীর বানানোর রেসিপি

একদম গাঢ় হয়ে এলে পরিমাণমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। তারপর এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। ব্যস তৈরি বাদাম ক্ষীর। আপনি এটি গরম গরম পরিবেশন করতে পারেন, তবে ঠান্ডা করে পরিবেশন করলে আরও ভাল হবে। ওপরে পেস্তা ও আমন্ড কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত