Dutch Woman harassed: গোয়ার রিসর্টে নিগ্রহের শিকার বিদেশিনী, অভিযুক্ত রিসর্ট কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোয়ায় এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা এক হল বিদেশিনীর। রিসর্টের এক কর্মীর হাতে যৌন নিগ্রহের শিকার হলেন বিদেশিনী। ইতিমধ্যেই এই ঘটনায় শুক্রবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিদেশিনী। অভিযোগ পেয়ে অভিযুক্ত রিসর্ট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন একজন স্থানীয় যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ার পারনেম শহরের একটি রিসর্টে।

আরও পড়ুন: Ayan Sil: চাকরি বিক্রি করে ১০০ কোটির মালিক? শান্তনুর মতোই সাম্রাজ্য গড়েছিল অয়ন

Arrested 2

পুলিশ সুত্রের খবর, নিগৃহীত ওই বিদেশিনী নেদারল্যান্ডসের নাগরিক।২৯ বছর বয়সী ডাচ যুবতী গোয়ার এসে পারনেম শহরের একটি রিসর্টে উঠেন। এরপরেই সেখানে তাঁর সঙ্গে নিগ্রহের ঘটনাটি ঘটে। এই ঘটনায় অভিযুক্ত রিসর্ট কর্মী অভিষেক ভার্মাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অভিষেক ভার্মা ছুড়ি নিয়ে ওই বিদেশিনীকে আক্রমণ করেছিল। সেই সময় এক স্থানীয় যুবক তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

bbb

 

জানা গিয়েছে, ওই বিদেশিনী ভারত ভ্রমণে এস প্রথমে রাজস্থান, মুম্বই ঘুরে গোয়া পৌঁছান। আর সেখানে গিয়ে ওই রিসর্টে উঠেন তিনি। রাতে থাকার জন্য একটি টেন্ট পেলেও সেই টেন্টের কোনও দরজা ছিল না বলেই অভিযোগ করেছেন তিনি। এরপর মাঝ রাতে ঘুম ভাঙলে বিদেশিনী দেখেন তাঁর দিকে এক যুবক এগিয়ে আসছে। ওই ব্যক্তি তাঁকে চিৎকার না করার হুমকিও দেন। এরপর বিদেশিনী চিৎকার শুরু করলে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

গোয়ার রিসর্টে নিগ্রহের শিকার বিদেশিনী, রিসর্ট কর্মীকে গ্রেফতার

Eurico Nayan Dais who went to help was also stabbed
গোয়ার রিসর্টে নিগ্রহের শিকার বিদেশিনী, রিসর্ট কর্মীকে গ্রেফতার

অন্যদিকে, চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে ওই স্থানীয় ওই যুবককে ছুরি দিয়ে আক্রমণ করে ওই যুবক। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ইতিমধ্যেই এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩৫৪, ৩০৭, ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে। ছুরিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত