Vande Bharat Express: হাওড়া থেকে কবে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, জানলো রেল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সকল স্বপ্নের প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্বপ্নের প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। আগামী বছরের মধ্যে ৭৫ টি এই সেমি হাই স্পিড ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে রেলের। ইতিমধ্যেই চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দৌঁড়াচ্ছে দেশে। দেশে যখন চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পথচলা শুরু করেছে সেই সময় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হাওড়া থেকে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: রাজ্য সভাপতি পদে শুভেন্দু! জনপ্রিয়তাকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, এই ভাইরাল পোস্ট সোশ্যাল মিডিয়ার জল্পনার ফল। এখনও পর্যন্ত হাওড়া থেকে বন্দে ভারত ট্রেন ছাড়ার কোনও পরিকল্পনা করা হয়নি। অবশ্য, এখনই না হলেও অদূর ভবিষ্যতে হাওড়া থেকে ছাড়তে পারে বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া থেকে কবে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, জানলো রেল কর্তৃপক্ষ
হাওড়া থেকে কবে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, জানলো রেল কর্তৃপক্ষ

সূত্রের দাবি, যে ২৭টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা ভাবা হয়, তার মধ্যে রয়েছে হাওড়া-রাঁচি এবং হাওড়া-ভুবনেশ্বর রুট। তবে এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হতে পারে, তা নিয়ে বর্তমানে কোনও নির্দিষ্ট খবর নেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় যে সকল খবর ছড়িয়ে পড়েছে তার মধ্যে আবার দাবি করা হচ্ছে, তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে।

হাওড়া থেকে কবে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস, জানলো রেল কর্তৃপক্ষ

6 6

এর মধ্যে একটি হাওড়ার রাঁচি এবং অন্য দুটি হাওড়া পুরী এবং হাওড়া জলপাইগুড়ি। তবে রেলের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এইরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এদিকে কয়েকদিন আগেই দেশের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি দিল্লি থেকে হিমাচলপ্রদেশের উনা জেলার অম্ব অন্দৌরা স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। তাছাড়া এখনও আরও তিনটি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে রয়েছে দিল্লি-বারাণসী এবং গান্ধীনগর-মুম্বই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর