নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সব জল্পনার অবসান। পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটলো লাল-হলুদের সাথে শ্রী সিমেন্ট এর। দীর্ঘদিন ধরেই স্পোর্টিং রাইট নিয়ে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। এই সংস্থার হাত ধরেই আইএসএলে অভিষেক ঘটেছিল লাল-হলুদের।
আরও পড়ুনঃ পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটলো লাল-হলুদের সাথে শ্রী সিমেন্টের


তবে শুধু ইনভেস্টর নয়, ক্লাবের পুরো দায়িত্ব পেতে চেয়েছিল শ্রী সিমেন্ট। এমন চুক্তি করা নিয়ে একাধিকবার দু’পক্ষের মধ্যে আলোচনাও হয়েছিল। তবে ইস্টবেঙ্গল কর্তারা এই প্রস্তাবে কোনওদিনই রাজি হয়নি। গত বছর আইএসএল শুরুর সময়ও মাথাচাড়া দিয়ে ওঠে সমস্যা।

ইনভেস্টর হিসেবে শ্রী সিমেন্ট আর থাকতে চায় না বলে জানিয়ে দিয়েছিল। এমন টালমাটাল পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা নিয়েই তৈরি হয় ধোঁয়াশা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।


এই বিচ্ছেদের পর এই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তবে ক্লাবের পরবর্তী ইনভেস্টর কে? সূত্রের খবর ইতিমধ্যেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সাথে কথা হয়েছে লাল-হলুদ কর্তাদের। দুবার আলোচনার পর নাকি লাল হলুদ এর সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের ওই কোম্পানি।

অবশেষে সব জল্পনার অবসান, পাকাপাকিভাবে বিচ্ছেদ ঘটলো লাল-হলুদের সাথে শ্রী সিমেন্টের
তাই শ্রী সিমেন্ট এর সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে বসুন্ধরা গ্রুপ কে নিয়েই আগামী দিনের পথ চলবে ইস্টবেঙ্গল।







