নজরবন্দি ব্যুরোঃ আইএসএলের প্রথম ডার্বি নিয়ে বড় সিদ্ধান্ত লাল-হলুদের, আইএসএলে এই প্রথম বার ঘটতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী লাল-হলুদ বনাম সবুজ –মেরুনের লড়াই। আগামী ২৭শে নভেম্বর এই ডার্বি ঘিরে দুই দলের সমর্থকদের উত্তেজনা এখন চরমে। আর এই আবহাওয়াকে ধরে রাখতে এবার এক বর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল কর্তারা।
আর পড়ুনঃ কল্যান কে সাথে নিয়ে বাঁকুড়ায় দিদি, দাদার অনুগামীরা পোস্টার ফেলল বারুইপুরে!
ডার্বি উপলক্ষ্যে ক্লাবে বড় স্ক্রিন লাগানের উদ্যোগ নিচ্ছেন কর্তারা। সদস্য সমর্থকরা গ্যালারির সামনে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখতে পারবেন। তবে অবশ্যই করোনা অতিমারি রুখতে রাজ্য সরকারের বেঁধে দেওয়া সব রকমের কোভিড প্রোটোকল মেনেই ফ্যানেরা ম্যাচ দেখার আনন্দ নিতে পারবেন।
সরকারের নিয়ম মেনে ক্লাবের সদস্য গ্যালারির সামনে বড় স্ক্রিন লাগানো হবে। যেহেতু সদস্য-সমর্থকরা গোয়া গিয়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না, তাই সমর্থকরা যাতে এক জায়গায় বসে খেলা দেখতে পারেন, সেই কারণেই এমন ভাবনা। শনিবার ক্লাবের কার্যকরী কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সরকারি অনুমোদনের পর।
ডার্বি বলে কথা! এর ভিন্ন স্বাদ, ভিন্ন আমেজ! ভিন্ন গন্ধ। এছারাও বৈঠকে আরও সিদ্ধান্ত হয় ক্লাবের সদস্য পদ নিয়েও। ক্লাবের (SC East Bengal) কোনও সদস্য বা সমর্থক যদি তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তানকে ক্লাবের সদস্য করতে চান, তাহলে এখনই আবেদন করে রাখতে পারেন।
আইএসএলের প্রথম ডার্বি নিয়ে বড় সিদ্ধান্ত লাল-হলুদের, ১৮ বছর বয়স হলে তাঁর হাতে সদস্যপদ তুলে দেবে ক্লাব। সিদ্ধান্ত হয়েছে, কিছু অস্থায়ী সদস্যপদ দেওয়া হবে। তাঁদের অবশ্য কোনও ভোটাধিকার থাকবে না।



