নজরবন্দি ব্যুরোঃ তৈরি স্বদেশী স্কোয়াড,শেষ বিদেশী স্লটে একাধিক স্ট্রাইকার নিয়ে ভাবনা ইস্টবেঙ্গলের ।নতুন স্পন্সর পাওয়ার পর কিছুদিন আগেই আইএসএলে প্রবেশাধিকার পেয়েছে টিম ইস্টবেঙ্গল।তারপর প্রকাশ পেয়েছে নতুন নাম ও লোগো। অন্যান্য দলের মত সময় তারা পায়নি দল গোছানর জন্য। তবে কর্ণধার শ্রী সিমেন্ট শক্তিশালী দল বানানোর যথেষ্ট উদ্যোগ দেখিয়েছে।তাই প্রায়ই কোনও না কোনও নতুন বিদেশী ফুটবলারকে সই করানোর খবর পাওয়া যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল শিবির থেকে। আয়ারল্যান্ড ও ওয়েলশ থেকে বিদেশি নিয়োগের পর এ বার স্কটল্যান্ড ও জার্মানি থেকেও তারকাদের তুলে আনছে লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুনঃআইসিসির চেয়ারম্যান পদ নির্বাচন,লড়াইয়ে নেই সৌরভ


ভাল ফুটবলার আনার জন্য তারা পৌঁছে গিয়েছে সুদূর কঙ্গো রিপাবলিকেও। টট্যেনহ্যাম একাডেমি থেকে উঠে আসা বার্মিংহাম সিটির প্রাক্তন তারকা জাক মাঘোমাকে সই করিয়ে নিয়েছে হিরো আইএসএলে প্রথম নামতে চলা কলকাতার দল। স্কটিশ ডিফেন্ডার ড্যানি ফক্স ও জার্মান মিডফিল্ডার ভিল ম্যাটি স্টাইনমানও সি করেছে লাল হলুদ শিবিরে।এরমধ্যেই কাল ইস্টবেঙ্গলের স্বদেশী স্কোয়াড ঘোষণা হয়েছে। দলে রয়েছেন ভারতীয় ফুটবলের দুই অভিজ্ঞ ফরোয়ার্ড জেজে ও বলবন্ত সিং। দলে রয়েছেন মোট ৭ জন বাঙালি ফুটবলার। তাদের মধ্যে তিনজনই গোলকিপার।
এরা হলেন গতবছর মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা শঙ্কর, জামশেদপুর এফসি থেকে আসা রফিক আলী সর্দার ও প্রাক্তন এটিকে গোলকিপার দেবজিত্ মজুমদার। বাকি চারজন বা বাঙালি হলেন রাইট ব্যাক সামাদ আলী মল্লিক, লেফট ব্যাক নারায়ণ দাস, সেন্ট্রাল ডিফেন্ডার রানা ঘরামী ও একসময় স্ট্রাইকার কিন্তু পরবর্তীতে মিডফিল্ডার হিসাবে খেলা মহম্মদ রফিক।ইস্টবেঙ্গলের স্বদেশী খেলোয়াড় নিয়োগের ব্যাপারটি দেখছেন রেনেডি সিং। ইস্টবেঙ্গলের যে সমস্ত ফুটবলারদের আইএসএলের স্কোয়াডে রাখা হয়নি তাদের অন্য ক্লাব খুঁজতে বলা হয়েছে।
কোন ব্যবস্থা না হলে তাদের রিজার্ভ দলের অংশ করে নেওয়া হবে বলে জানানো হয়েছে। অপরদিকে জটিলতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের সপ্তম বিদেশি নিয়ে। অ্যান্থনি স্টোকস তার বান্ধবীর সাথে জড়িয়ে রয়েছেন কিছু আইনি সমস্যায়। তাই তার লাল হলুদে আসার সম্ভাবনা কার্যত নেই। যুদ্ধকালীন তত্পরতায় চলছে নতুন করে সপ্তম বিদেশি নিশ্চিত করার কাজ। সূত্র মারফত খবর এই সপ্তম বিদেশি হতে পারেন একজন নিখুঁত নম্বর নাইন।


তৈরি স্বদেশী স্কোয়াড,শেষ বিদেশী স্লটে একাধিক স্ট্রাইকার নিয়ে ভাবনা ইস্টবেঙ্গলের ।এর মধ্যেই উঠে উরুগুয়ের ইগ্নাজিও রামিরেজের নাম। তবে তার সঙ্গে আরও অনেকগুলি নাম নিয়েও ভেবে দেখছেন রবি ফাউলাররা। ২ দিনের মধ্যে নতুন বিদেশি ঘোষণা হয়ে যাবে বলেই খবর।







