নজরবন্দি ব্যুরো: সোমবার গভীর রাতে কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। আর রাত দুটোর সময়েও কলকাতা বিমানবন্দরে আবির, ফুলের মালা নিয়ে ভিড় করে উপস্থিত ছিলেন লাল হলুদ সমর্থকরা। মুখে ছিল গান। সমর্থকদের এই রকম উচ্ছ্বাস দেখে অভিভূত কুয়াদ্রাত।
আরও পড়ুন: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ, হরমনপ্রীতের বিরুদ্ধে শাস্তি ঘোষণা ICC-র!
স্পেন থেকে ভারতে এলেন কার্লোস কুয়াদ্রাত। তাঁর সঙ্গে এসেছেন দুই সহকারী কোচ দেলগাদো এবং আলবার্তো মার্তিনেজ। কুয়াদ্রাতকে স্বাগত জানাতে প্রায় একশোর বেশি সমর্থক কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ‘জয় ইস্টবেঙ্গল’ স্লোগানে স্লোগানে তাঁরা বিমানবন্দর চত্বর মুখরিত করলেন। এরপর ইস্টবেঙ্গল কর্ণধার দেবব্রত সরকার কুয়াদ্রাত ও তাঁর দুই সহকারীকে গাড়ি করে নিয়ে আসেন।
দূরের দিগন্তে যুদ্ধ হাজার ✊
সদ্য প্রকাশিত
‘বাংলার ফুটবলে জোশ ফেরানোই লক্ষ্য’, নতুন করে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির স্বপ্ন মিঠুনের
লেনিন সরণি থেকে কার্ল মার্কস, মেয়ো রোডও কি বদলাবে? নামবদলের প্রস্তাব তথাগতরTo a new beginning 🔴🟡
🎶 Credits: @SVFsocial #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/bxoAVEoxkz
— East Bengal FC (@eastbengal_fc) July 24, 2023
কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে লাল হলুদ সমর্থকদের উত্তেজিত হওয়া খুবই স্বাভাবিক। কারণ, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রিয় দলের। একের পর এক ব্যর্থতা দলের মনোবল ভেঙে দিয়েছে। সেখানে কার্লোস কুয়াদ্রাতকে বলাই যেতে পারে চ্যাম্পিয়ন কোচ।
ভারতে কোচিংয়ের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কুয়াদ্রাতের। ২০১৬-১৮ মরশুমে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন। সেই সময় বেঙ্গালুরু ফেডারেশন কাপ ও সুপার কাপ জেতে। আর ২০১৮ সালে বেঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম মরশুমেই দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন তিনি। ফলে, কুয়াদ্রাতকে নিয়ে প্রত্যাশা খুব অস্বাভাবিক নয় ইস্টবেঙ্গলের জন্য।
জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই ডুরান্ড কাপের জন্য অনুশীলন শুরু করে দেবেন কুয়াদ্রাত। তার আগে অবশ্য সোমবার বিএসসির বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে যাবেন তিনি।



