Earthquake: ভুমিকম্পে কাঁপল মিজোরাম, মৃদু অনুভুতি উত্তরবঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বিকেলে ভুমিকম্পে কেঁপে উঠল মিজোরাম। বিকাল ৩টে ৪২মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। ভুমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার।

আরও পড়ুনঃ Goa Assembly Election: গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করছে শিবসেনা, ঘোষণা সঞ্জয় রাউতের 

Image

ভূমিকম্প অনুভুত উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জুড়ে। কম্পনের ফলে অনেকেই বাড়ি থেকে নিরাপদ জায়গায় বেড়িয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভুমিকম্পে কাঁপল মিজোরাম, অনুভুতি উত্তরবঙ্গেও 

ভুমিকম্পে কাঁপল মিজোরাম, অনুভুতি উত্তরবঙ্গেও 
ভুমিকম্পে কাঁপল মিজোরাম, অনুভুতি উত্তরবঙ্গেও

সূত্রের খবর, ভারত এবং মায়নামার সীমান্তে চম্পাই ৫৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভুমিকম্প অনুভুত হয়েছে। যার প্রভাবে কেঁপে ওঠে অসমের একাধিক এলাকা।

কয়েকদিন আগেই শিলিগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত