Earthquake: মহাষ্টমীর সকালে কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহাষ্টমীর দিনে সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চল। যদিওবা জানা যাচ্ছে, এই ভূমিকম্পের উৎসস্থল দিল্লি বা ভারতের কোনও এলাকা নয়। বরং এই কম্পনের উৎসস্থল নেপালের ধাদিং। ভূমিকম্পের জেরে আতঙ্কে ছড়িয়েছে গোটা রাজধানীতে।

আরও পড়ুন: Weather Update: অষ্টমীতেই ভোলবদল আবহাওয়ার, নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস!

জানা যাচ্ছে, এদিন সকালে জোরালো ভূমিকম্প হয় নেপালে। তারই কিছুটা প্রভাব পড়ে দিল্লি-সহ সংলগ্ন এনসিআর অঞ্চলে। যদিওবা এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত নেপাল বা দিল্লিতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে। এদিন রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১।

মহাষ্টমীর সকালে কেঁপে উঠল দিল্লি, নেপালে ভূমিকম্পের জের রাজধানীতেও
মহাষ্টমীর সকালে কেঁপে উঠল দিল্লি, নেপালে ভূমিকম্পের জের রাজধানীতেও

সূত্রে খবর, রবিবার সকালে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমাণ্ডু-সহ বিস্তীর্ণ এলাকা। সেই সময় রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায় ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। জানা যাচ্ছে, কাঠমাণ্ডু শহরের পাশাপাশি বাগমতি ও গন্ডকি প্রদেশেও জোরাল কম্পন অনুভূত হয়। পাশাপাশি দিল্লি ও এনসিআর অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

মহাষ্টমীর সকালে কেঁপে উঠল দিল্লি, নেপালে ভূমিকম্পের জের রাজধানীতেও

 

 

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল হরিয়ানার কিছু অংশ। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। গত মঙ্গলবার কেঁপে উঠল দিল্লি! আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ২টো ৫১ মিনিট নাগাদ বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল।

মহাষ্টমীর সকালে কেঁপে উঠল দিল্লি, নেপালে ভূমিকম্পের জের রাজধানীতেও

মহাষ্টমীর সকালে কেঁপে উঠল দিল্লি, নেপালে ভূমিকম্পের জের রাজধানীতেও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত