নজরবন্দি ব্যুরোঃ আনিসকাণ্ডে চাই সিবিআই তদন্ত। এই দাবিতে ফের পথে নামতে চলেছে সিপি(আই)এমের যুব সংগঠন ডিওয়াইএফআই। আনিসের পরিবারকে বিচার পাইয়ে দিতে এবার রাজ্যজুড়ে সই সংগ্রহ এবং বিক্ষোভে নামতে চলেছে ডিওয়াইএফআই। তাঁদের বক্তব্য, আনিসের মৃত্যুর জন্য পুলিশ দোষী। তাঁদের শাস্তি দিতে হবে।


এদিন মীনাক্ষী বলেন, সিটের চার্জশিটে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিধ্বনি হয়েছে অনিচ্ছাকৃত খুন দাবি করে। আনিসের বাবা যা দাবি করেছেন যে পুলিশ আনিসকে খুন করেছে, সেই পুলিশকে দিয়ে সিট গঠন করে সঠিক তদন্ত হতে পারে না। তাই বিচার বিভাগীয় নজরদারিতে সিবিআই তদন্ত করতে হবে। এই দাবিতে আমরা রাজ্য জুড়ে পথে নামব।

ডিওয়াইএফআইয়ের তরফে দাবি করা হচ্ছে, কেন পুলিশ সেদিন অত রাত্রিবেলা আনিসের বাড়িতে গিয়েছিল? আসলে সিট গঠন করে দোষিদের আড়াল করার চেষ্টা চলছে। আনিসের মৃত্যুর খবর পাওয়ার ১৯ ঘন্টা পরেও পুলিশ কেন পদক্ষেপ করল না? সেই প্রশ্ন তুলে এবার পথে নামতে চলেছে বাম যুব সংগঠন।
গত ১৮ ফেব্রুয়ারি আমতার সারদায় নিজের বাড়িতেই মৃত্যু হয় আনিস খানের। ১৪৪ দিন পর ঘটনার চার্জশিট পেশ করল সিট। গতকালের চার্জশিটে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী সহ পাঁচ জনের নাম রয়েছে। চার্জশিটে উল্লেখ রয়েছে, আনিস খানকে খুন করা হয়নি বরং দুর্ঘটনা বসতই তিনি পড়ে যান বলে দাবি করা হয়েছে চার্জশিটে। আর তাই ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ এর এ ধারায় মৃত্যু ঘটানোর অভিযোগ নিয়ে আসা হয়েছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে। এতেই বিতর্ক শুরু হয়েছে।


আনিসকাণ্ডে চাই সিবিআই তদন্ত, দাবি বামেদের

আনিসের পরিবারের তরফে দাবি করা হচ্ছে, যদি খুব যদি না করা হত তাহলে আনিসের বাবা সালেম খানের পেটে কেন আগ্নেয়াস্ত্র রেখেছিল পুলিশ। কেন ছাদ থেকে পড়ে যাওয়ার পর আনিস খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না? এছাড়াও একাধিক প্রশ্নকে সামনে রেখে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে আনিসের পরিবার।







