বুথ ভিত্তিক আবেদন করা যাবে? নয়া নিয়ম আসছে দুয়ারে সরকার ক্যাম্পে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বুথ ভিত্তিক আবেদন করা যাবে? নয়া নিয়ম আসছে দুয়ারে সরকার ক্যাম্পে। ক্যাম্পে ভিড় কমানোর জন্য এমনই নয়া উদ্যোগ নিলেন মুখ্যসচিব। জেলা শাসকদেয় সাথে ভার্চুয়াল সভায় দীর্ঘ আলাপ আলোচনা সারেন তিনি। এই বৈঠকে জেলাশাসকদের ক্যাম্প গুলোতে ভিড় কমানোর নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ ৩ দিনে লক্ষ্মীর ভান্ডারের আবেদন ছাড়িয়েছে ৩০ লক্ষ, ব্যাপক ভিড় ভাবাচ্ছে মমতাকে

সেক্ষেত্রে বুথ ভিত্তিক আবেদন পত্র দেওয়া যাবে কি না তার পরামর্শ দেন তিনি। তবে এ ক্ষেত্রে লক্ষীর ভান্ডারের আবেদন পত্রকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে জেলাশাসকদের, এমনটাই জানাচ্ছে নবান্ন।

গত সোমবার থেকে “দুয়ারে সরকার” ক্যাম্প শুরু করা হয়েছে। তবে তার থেকেও বেশি ভিড় হচ্ছে লক্ষীর ভান্ডার ক্যাম্পে। বুধবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন পত্র জমা পড়েছে ৪৬ লক্ষ, তার মধ্যে ৩০ লক্ষই লক্ষীর ভাণ্ডারের আবেদন পত্র।

পাশাপাশি, বিগত দিন থেকে এই আবেদন পত্র জমা করার ক্যাম্পে ভিড় বেড়েছে। উঠে এসেছে বিশৃঙ্খলার চিত্রও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন বলেন “বেশি ভিড় করে আসবেন না। যদি জমা না দিতে পারেন আবার জমা নেওয়ার ব্যবস্থা নেবো। নতুন প্রকল্পে একটু ভিড় হবে, সেটা প্রত্যাশিত”।

তবে এই “দুয়ারে সরকার” ক্যাম্পে ভিড় বাড়া অত্যন্ত মাথা ব্যথার কারণ। করোনা পরিস্থিতিতে যেখানে, তৃতীয় ঢেউ প্রায় আসন্ন। সেখানে এমন ভিড় আশঙ্কা বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। তৃতীয় ঢেউ রুখতে প্রথম থেকেই নানা উদ্যোগ নিয়েছে রাজ্য, তবে এই পরিস্থিতি তাতে বিঘ্ন ঘটাতে পারে মনে করছে, বিশিষ্ট মহল।

বুথ ভিত্তিক আবেদন করা যাবে? নয়া নিয়ম আসছে দুয়ারে সরকার ক্যাম্পে

বুথ ভিত্তিক আবেদন করা যাবে? নয়া নিয়ম আসছে দুয়ারে সরকার ক্যাম্পে। ব্যবস্থা করলে কিছু সুরাহা হবে বলে মনে করছেন আধিকারিকরা। তবে এই ব্যবস্থা চালু হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসন গুলির আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত