বাংলাদেশে তৈরি হওয়া চরম অরাজকতা অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে কিছুটা রাস টানা গেলেও। ফের মাথা চাড়া দিচ্ছে সামপ্রদায়িক দাঙ্গা। এবার দুর্গা পুজো শুরুর আগে ভেঙে দেওয়া হল একাধিক নির্মীয়মাণ মূর্তি। যান গেছে প্রায় ১৪টি প্রতিমার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কারও ভাঙা হয়েছে পা, তো কারও ভাঙা হয়েছে হাত আবার কারও ভাঙা হয়েছে হাত আবার কোনটার ভাঙা হয়েছে মুখ। তবে গোটা ঘটনাকে সাম্প্রদায়িক হামলা বলেই মনে করছেন সেখানকার সঙ্খ্যালঘুরা।
স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশের ফরিদ পুরের সদর বাজার এলাকায় একটি হরি মন্দিরে দুর্গা পুজোর জন্য প্রতিমা তৈরির কাজ চলছিল। আর কয়েকদিন আগেই সেই মূর্তি নির্মাণের কাজে সবে মাটি দেওয়ার কাজ শেষ হয়েছে। বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছিল রঙের কাজ। সেই কারণেই চাপা ছিল মূর্তি গুলি। কিন্তু তাঁর পরেও কিছু প্রতিমার হাত, পা, মুখ ভেঙে দেওয়া হয়েছে। তবে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সে দেশের সঙ্খ্যালঘুরা।


যদিও এর আগেও বাংলাদেশে এই ঘটনার খবর ঘটেছিল। তবে সে সময় কোন নির্মিয়মান মূর্তি ভাঙা হয়নি। ভাঙা হয়েছিল একেবারে প্রস্তুত মূর্তি। আর যার ব্যাপক প্রভাব পরে ছিল বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও। যদিও পশ্চিমবঙ্গে এই দাঙ্গা ভয়াবহ আকার ধারন করেনি।







