নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৫ ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকারের শিবির।


মুখ্যসচিব জানান লোকসভা ভোটের আগেই এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে হবে অবলম্বে। বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

সূত্রের খবর, সেই বৈঠকে আগামী ১৫ তারিখ থেকে পক্ষকালব্যাপী রাজ্যজুড়ে দুয়ারে সরকার শুরুর খবর জানিয়ে দেওয়া হয় জেলাশাসকদের। জানা গিয়েছে, এবারের শিবিরে রাজ্য সরকার জোর দিচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের পড়ে থাকা টাকা খরচের উপর।
চলতি মাসেই ফের শুরু দুয়ারে সরকার, জানুন কবে থেকে শুরু শিবির



রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতার আসার পর, দুয়ারে সরকার চালু করে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে প্রান্তে ক্যাম্পে করে পরিষেবা পৌঁছে দেওয়া হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবার এই শিবির চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে, রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির।








