নজরবন্দি ব্যুরোঃ সংসদের যৌথ কক্ষের ভাষণে বক্তব্য রাখলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকলের নজর ছিলই রাষ্ট্রপতির ভাষণের দিকে, কোন কোন তথ্য তিনি তুলে ধরেন, কি বার্তা দেন। রাষ্ট্রপতির কথায় উঠে এল দারিদ্র্য মুক্ত ভারত, আত্মনির্ভর দেশের কথা। দ্রৌপদী মুর্মুর বক্তব্যের আগে প্রাক অধিবেশন বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ সিবিআইয়ের সিটে বিরাট বদল, তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতির

আগামী কাল বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে মোদি বার্তা দিলেন, শুধু ভারত নয়, বর্তমান পরিস্থিতিতে গোটা দেশ তাকিয়ে আছে ভারতের বাজেটের দিকে। কাল প্রক্সাহিত হবে মোদি সরকারের আরও এক বাজেট। তারপরেই তিনি বলেন, দেশের বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে।

ভাষণে রাষ্ট্রপতি বলেন, “জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা থেকে শুরু করে তিন তালাক প্রথা রদ করা, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আমার সরকার। সন্ত্রাসবাদকে দমন করেছে, LoC এবং LAC-তে বিপক্ষকে উপযুক্ত জবাব দিয়েছে। স্থিরবুদ্ধি এবং দৃঢ়সংকল্প হওয়ার পরিচয় দিয়েছে এই সরকার।” এদিন নাম না করে কংগ্রেসের ইন্দিরা গান্ধির বিখ্যাত স্লোগানের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
দারিদ্রতার বিষয়ে কথা বলে গিয়ে মুর্মু বলেন, দারিদ্র দূরীকরণ এখন আর শুধুমাত্র ‘গরিবি হঠাও’ স্লোগানে আটকে নেই। তাঁর মতে, দারিদ্র দূরীকরণ এবং দরিদ্র সমাজের ক্ষমতায়নে স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করছে নরেন্দ্র মোদির সরকার। উল্লেখ্য, যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির সম্ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল বাজেট অধিবেশন।
মোদি বন্দনা, দারিদ্র দূরীকরণ ও আত্মনির্ভর ভারত, এই দিয়েই শেষ হল রাষ্ট্রপতির ভাষণ

ঘটনাচক্রে, এই বাজেট দ্বিতীয় দফার মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন। তাই মোদি সরকার জনতার সুরাহার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করে, তার দিকে নজর থাকবে মধ্যবিত্তের। ঠিক তেমনই কর্পোরেট খাতে সরকার কতটা সুরাহা দেবে, তার দিকেও নজর রাখবে শিল্পমহল।








