নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েক দিন পরেই শ্যামা আসবে আমাদের মাঝে। চলতি মাসের ১২ই নভেম্বর কালীপূজো পড়েছে এই বছরে। এইদিনটি সকলের কাছেই খুব আনন্দজনক। উমা বিদায় নেওয়ার পরে কবে শ্যামা আসবে সেই অপেক্ষা নিয়ে বসে থাকে সকল ভক্ত। তবে দীপাবলির দিন কি করবেন কি করবেন না এই নিয়ে বেশ চিন্তিত থাকেন সকলে। আসুন জেনে নেওয়া যাক দীপাবলির দিন কোন কোন কাজ করা থেকে বিরত থাকবেন? কারন এই কাজগুলি করলে নাকি আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে। অমঙ্গল আপনার পিছু ছাড়বে না। জেনে নিন সেগুলি কি কি?
আরও পড়ুনঃ কেমন যাবে শুক্রবার? আজ কি রয়েছে আপনাদের ভাগ্যে! দেখুন রাশিফল
১ দীপাবলির দিন সাধারণত মা লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়। তাই এইদিন আপনি চেষ্টা করুন যাতে বাড়ির সমস্ত লাইট জালানো থাকে। মোমবাতি এবং প্রদীপের ব্যবস্থা রাখবেন এইদিন। খেয়াল রাখবেন যাতে ঘরের কোন কোনাতে অন্ধকার না থাকে। এমনকি যদি বাড়ির বাইরেও বেরতে হয় বিশেষ কোন দরকারে তাহলে লাইট জালিয়েই যাবেন। তবে প্রদীপ বা মোমবাতি খালি বাড়িতে রাখা বিপদজনক হতে পারে তাই চেষ্টা করবেন এইদিন বাড়ির বাইরে না যাওয়ার।

২ এইদিন বাড়িতে কিন্তু বেশি কোলাহল করবেন ন। কারন মা লক্ষ্মী চিৎকার, চেঁচামেচি একেবারেই পছন্দ করেননা। এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হতে পারে। এই দিন চুল কাটা, নখ কাটা এইধরনের কোন কাজ করবেন না। চেষ্টা করবেন কাঁচা এবং পরিস্কার জামাকাপড় পরে থাকার।
দীপাবলিতে ভুলেও যেই তিনটি কাজ করবেন না, সাবধান

৩ অনেকেই দীপাবলিতে কালো পোশাক পরতে পছন্দ করেন। কিন্তু এই দিন কালো পোশাক না পরাই ভাল। কারন কালো পোশাক অশুভর লক্ষন। তাই এইদিন পারলে নতুন এবংঝলমলে পোশাক পরার চেষ্টা করবেন।



