হোয়াইট হাউস ছাড়বেন না ডোনাল্ড ট্রাম্প! মার্কিন বিদেশ সচিবের বক্তব্য ঘিরে নতুন জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হোয়াইট হাউস ছাড়বেন না ডোনাল্ড ট্রাম্প! আমেরিকাবাসী বিপুল জনমতে জো বিডেনকে স্বাগত জানিয়েছে।কিন্তু কিছুতেই ক্ষমতা হস্তান্তর করতে রাজি নন রিপাবলিকান প্রার্থী। উলটে হোয়াইট হাউস না ছাড়ার ইঙ্গিত দিলেন বর্তমান মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।

আরও পড়ুনঃ দেশে সুস্থতার হার বেড়ে হল ৯২.৭৯ শতাংশ, মোট করোনাজয়ী ৮০ লক্ষ।

গতকাল এক বিবৃতিতে মার্কিন বিদেশ সচিব পম্পেও বলেন, “সহজেই দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। আমরা তৈরি। গোটা বিশ্ব দেখছে এখানে কী হচ্ছে। আমরা সব ভোট গণনা করব। যখন গণনা সম্পূর্ণ হবে তখন ইলেক্টোরদের বেছে নেওয়া হবে। এটাই প্রক্রিয়া। এই বিষয়ে স্পষ্টভাবে আমাদের সংবিধানে বলা আছে।

বিশ্ব জেনে রাখুক হস্তান্তর প্রক্রিয়ার মধ্যেও বিদেশ দপ্তর সফলভাবে কাজ করছে এবং করবে।২০ জানুয়ারি দুপরের ১ মিনিট পরেও যে প্রেসিডেন্ট পদে থাকবেন তাঁর সঙ্গেও সফলভাবে কাজ করবে দপ্তর।”আমেরিকা নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পম্পেও জানান, প্রত্যেকটি ‘বৈধ ভোট’ গণনা করা হবে।

হোয়াইট হাউস ছাড়বেন না ডোনাল্ড ট্রাম্প! বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন হারলেও মার্কিন আইন মতে ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন তিনি। যদিও তাঁর ক্ষমতা সীমিত। কিন্তু তবুও বেশ কিছু বড় পদক্ষেপ করতে পারেন তিনি। যেমন সদ্য প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত