নজরবন্দি ব্যুরোঃ গরু, ভেড়া, ছাগল, মোষ দুধ দেয় সেটা আমারা সকলেই জানি। তবে সম্প্রতি উঠে এলো এক বিস্ফোরক তথ্য। এই তথ্য জানিয়েছেন নেচার জার্নাল। যানা গেছে পিঁপড়েও দুধ দেয়। গবেষণা থেকে যানা গেছে তরুণ পিঁপড়ে দুধ দেয়। এবং সেই দুধ বাচ্চা থেকে বড় সকল পিঁপড়ে খায়। পিঁপড়ের শরীর থেকে এক ধরনের সাদা পদার্থ বেড় হয়। সেটাই সাধারনত দুধ।
আরও পড়ুনঃ ‘এখন খান দাম মেটানোর সুযোগ থাকবে মৃত্যুর আগে অবধি’ কোথায় রয়েছে ওই রেস্টুরেন্ট?
সম্প্রতি পিঁপড়ের দেহ থেকে দুধ নিঃসরণ এবং সেই দুধ অন্য পিঁপড়েদের পান করানো সমস্ত তাই ক্যামেরা বন্দি হয়েছে। গবেষণায় সামনে এসেছে পিঁপড়ে পিউপা বিকাশের প্রক্রিয়ায় তাঁদের দেহ থেকে এক ধরনের সাদা তরল নিঃসরণ হয়। এটি বিশেষত লার্ভারা পান করে। তবে অনেক ক্ষেত্রে প্রাপ্তবয়স্করাও এই দুধ পান করেন।

এই পিঁপড়ের দুধের মধ্যে পিউপার পুরনো ঝিল্লির টুকরো থেকে শুরু করে এনজাইম পর্যন্ত সমস্ত উপাদান পাওয়া যায়। পিঁপড়ের দুধে অথাত এই বিশেষ ধরনের তরল পদার্থতে অ্যামিনো অ্যাসিড ও শর্করা থেকে শুরু করে সমস্ত রকমের ভিটামিন থাকে।
পিঁপড়েও দুধ দেয়! গবেষণায় উঠে এলো তথ্য
শুধু তাই নয় এই দুধে হরমোনের উপস্থিতি ও লক্ষ করা গেছে। তবে এই দুধ খুবই কম পরিমাণে নিঃসরণ হয়। পিঁপড়ে থেকে পিঁপড়ে কে আলাদা করার সময় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই দুধটি লক্ষ করা গেছে।



