দাঁড়িভিট কাণ্ডে ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল রাজ্যের, বহাল সিঙ্গল বেঞ্চের রায়

সেই নির্দেশ দেওয়ার পর কয়েক মাস কেটে গেলেও কেন এতদিনেও সেই নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হল না, সেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দাড়িভিটে পুলিশের গুলিতে ২ ছাত্রমৃত্যু ঘটনায় সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে এই নির্দেশ দিল রাজ্য সরকারকে। কেন এতদিন এই নির্দেশ মানা হয়নি তা জানতে চাওয়া হয়েছে।

দাঁড়িভিট কাণ্ডে ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল রাজ্যের, বহাল সিঙ্গল বেঞ্চের রায়

Shamim Ahamed Ads

আরও পড়ুন : নির্বাচনের প্রাক্কালে কড়া ঘেরাটোপে অর্জুন, বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা

১৫ দিনের মধ্যে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায় ও  এডিজি সিআইডিকে রাজাশেখরণকে আদালতে হাজিরা দিতে বলেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য, উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে।

দাঁড়িভিট কাণ্ডে ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল রাজ্যের, বহাল সিঙ্গল বেঞ্চের রায়
দাঁড়িভিট কাণ্ডে ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল রাজ্যের, বহাল সিঙ্গল বেঞ্চের রায়

দাঁড়িভিট কাণ্ডে ডিভিশন বেঞ্চে মুখ পুড়ল রাজ্যের, বহাল সিঙ্গল বেঞ্চের রায়

সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ দেওয়ার পর কয়েক মাস কেটে গেলেও কেন এতদিনেও সেই নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হল না, সেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। গত বছর ১০ মে দাড়িভিটকাণ্ডের তদন্তভার সিআইডি থেকে নিয়ে এনআইএ কে দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত