TET Scam: প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ, ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তে কাটবে জটিলতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ। ২০১৪ সালের বকেয়া শূন্যপদে ২০১৪ সালের টেট উত্তীর্ণরাই চাকরি পাবে। সেই পদে অন্যদের চাকরি পাওয়ার অধিকার নেই। শুক্রবার এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে ২৫২ জনকে সরাসরি নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চের কথায়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ Nandigram: শহিদ দিবসের পরেই তৃণমূলের মঞ্চে আগুন, নন্দীগ্রামে সকাল থেকে জারি অবরোধ

প্রাথমিকে ৩ হাজার ৯২৯ টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পর্ষদ। ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২০২০ সালেও নিয়োগ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সাড়ে ১৬ হাজার পদে নিয়োগের পরেও শূন্যপদ রয়েছ। এমনটাই দাবি করছিলেন চাকরি প্রার্থীরা। পরে দেখা যায় ৩,৯২৯ টি পদ শূন্য রয়েছে বলে জানা যায়। কেন শূন্যপদে নিয়োগ হয়নি? তা নিয়েই মামলা দায়ের করেন চাকরি প্রার্থীরা।

প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ, নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 
প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ, নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল, কেন ওই শূন্যপদে নিয়োগ হয়নি? তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি পর্ষদ। আগামী ১১ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন পর্ষদের তরফে আদালতকে  বিশদে রিপোর্ট জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ, নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 

প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ, নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 
প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ, নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের

২০১৪ সালের টেট বিজ্ঞপ্তি অনুযায়ী দুই বার নিয়োগ হয়েছে। ২০১৬ সালে প্রায় ৪২ হাজার পদে নিয়োগ করা হয়েছিল। পরে ২০২০ সালে সাড়ে ১৬ হাজার পদে নিয়োগ করা হয়। বাকি পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। সেই মামলায় আজ রায় দিন আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর