Relationship Tips: সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিক? কীভাবে সমাধান করবেন সবকিছু?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেমে পড়ে মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করা এক অপূর্ব অনুভূতি। ভালবাসার মানুষ পাশে থাকলে মানসিক শক্তি বেড়ে যায় অনেক গুণ। কিন্তু প্রেমকে দীর্ঘজীবী করতে হলে, অনেক দিন পর্যন্ত প্রেমের আকর্ষণ বজায় রাখতে হলে, প্রয়োজন দূরত্ব। কিন্তু তা যদি বিচ্ছেদের দিকে এগোয় তাহলে কি হবে? কিভাবে ঠিক করবেন সব কিছু?

আরও পড়ুনঃ এসএসসি চাকরীপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন, হাল ধরতে মাঠে নামলেন অভিষেক

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক? দু’জনেই চান একে অপরের সঙ্গে থাকতে। তবু কোথায় যেন অস্বস্তি। সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার পর্যায়। তবু সব ঠিক করে নিতে চাইছেন। কিন্তু পারছেন না?এমন অবস্থায় কয়েকটি পদক্ষেপ করা দরকার। সম্পর্ক আগলে রাখার চেষ্টা যে করতে হবে নিজেদেরই। না হলে আক্ষেপ থেকে যাবে।

সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?
সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?

এই দূরত্ব অবশ্য মানসিক দূরত্ব নয়। বরং এ হল পোশাকি ভাষায় যাকে বলে ‘স্পেস’। যে কোনও সম্পর্কে, প্রেম হোক দাম্পত্য, এই স্পেসটুকু প্রয়োজন। তবে কোনও কিছুই অতিরিক্ত কাম্য নয়। দু’জনের মধ্যে বন্ধনের রাশ খসে পড়ে যাওয়া যেমন ভাল নয়। আবার একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। তাই প্রয়োজন উপযুক্ত ভারসাম্যের।

কোনও সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলে সেই সম্পর্ক কোনওদিন দীর্ঘস্থায়ী হবে না। সঙ্গী স্পেস বা নিজস্ব পরিসর চাইলে অন্যজনের উচিত ধৈর্য ধরে তাঁর বক্তব্য শোনা। যুক্তি দিয়ে বিচার করা। এই ভাবে দুই সঙ্গীর একে অন্যে পরষ্পরকে বুঝতে পারবেন। যা নাকি যে কোনও সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম শর্ত।

সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?
সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?

কোন পদক্ষেপ সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য কার্যকর হতে পারে?

একে অপরের সঙ্গে কথা বলুন। অভিমান করে নিজের মনের কথা না বললে সমস্যা বাড়বে। যদি কোনও কাজে বা কথায় খারাপ লেগে থাকে, তবে তা সঙ্গীকে জানান।

মতের অমিল বেশি? তবু মিল কোথায় আছে এখনও, তা খুঁজে বার করা যায়। মত অনেক ক্ষেত্রে না মিলতেই পারে। তবু মনে করিয়ে দিন সঙ্গীকে এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে নিজেরা একমত হতে পারেন।

সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?

সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?
সম্পর্কে দূরত্ব বিচ্ছেদের দিকে? কীভাবে সমাধান করবেন সবকিছু?

সব কথায় একমত হন না। কিন্তু একে অপরকে কি বিশ্বাসও করতে পারেন না? যদি পারেন, তবে সেটিই সম্বল। একে অপরের প্রতি বিশ্বাসে ভরসা রাখুন। অন্যকেও বোঝান যে আপনি এখনও তাঁকে বিশ্বাস করেন।

সম্পর্ক না ভাঙতে চাইলে, তা আগলে রাখার উপায় বেরোবেই। একটু ভেবে দেখার চেষ্টা করুন, আর কী করলে সঙ্গীর ভাল লাগতে পারে। তবে একসঙ্গে তেমন কয়েকটি কাজও করে দেখতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন