নজরবন্দি ব্যুরোঃ ৫০১ দিনের মাথায় পড়ল চাকরী প্রার্থীদের আন্দোলন। এরই মধ্যে চাকরী প্রার্থীদের সঙ্গে কথা বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এসএসসি চাকরীপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। তবে কখন বৈঠক তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ Partha-Arpita: অর্পিতার ফ্ল্যাটে P লেখা সোনার আংটি উদ্ধার, মিলল ২ টি সেক্স টয়, কি করতেন?


সূত্রের খবর, সহিদুল্লাহ নামের এক চাকরীপ্রার্থীর সঙ্গে কথা বলেছেন তিনি। আগামীকাল ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে চাকরীপ্রার্থীদের সঙ্গে দেখা করতে উপস্থিত হবেন তিনি। তবে কখন দেখা করবেন তা এখনও জানা যায়নি।
এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরই মধ্যে চাকরীপ্রার্থীদের বঞ্চনার কথা তুলে ধরে সরব হয়েছেন বিরোধীরা। এবার শাসক দলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দায়িত্ব তুলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কথা বলার মধ্যেই কী মিলবে কোনও সুরাহা? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার নিয়ে রাজ্যের শাসক দলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে। দলীয় এবং মন্ত্রীসভার পদ থেকে পার্থকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরা।দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মজার কথা হল খাতায় কলমে এখনও পার্থ চট্টোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে রয়েছেন, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।


এসএসসি চাকরীপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন, হাল ধরলেন অভিষেক

আজ বিকেল ৫ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ডাকা হয়েছে বৈঠক। নয়া তৃণমূল ভবনেই হবে বৈঠক। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের নেতাদের একাধিক মন্তব্যেই রাশ টানতেই এই পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলে







