নজরবন্দি ব্যুরোঃ সরকার টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করলেন ডেপুটি স্পিকার। যা অসাংবিধানিক বলে দাবী করেছেন তিনি। ফের বিদেশী ষড়যন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী ইমরান খান।
আরও পড়ুনঃ Pakistan: স্পিকারকে সরানোর প্রস্তাব বিরোধীদের, গর্ভনরকে বরখাস্ত করলে ইমরান
I have written to the President to dissolve the assemblies. There should be elections in a democratic way. I call upon the people to Pakitan to prepare for elections: Pakistan PM Imran Khan
(Source: PTV) pic.twitter.com/tUEjJ1Xr3W
সদ্য প্রকাশিত
১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণার ৩০০০ টাকা, উপভোক্তা বেড়ে ১ কোটি ৫৮ লক্ষ! কারা পাবেন?
মীন রাশির আজকের রাশিফল – ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার— ANI (@ANI) April 3, 2022
এরপরেই জাটির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, আমি পাকিস্তানের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই স্পিকারের সিদ্ধান্তকে মান্যতা দেওয়ার জন্য। সরকার ভেঙে দেওয়ার পিছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে। পাকিস্তানের মানুষ ঠিক করবে কারা তাঁদেরকে পরিচালিত করবে। দ্রুত নির্বাচনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন তিনি। যেভাবে একটি নির্বাচিত সরারকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পাকিস্তানে মোট আসনের সংখ্যা ৩৪২। ২০১৮ সালে নির্বাচনে ১৫৫ টি আসন পেয়েছিল ইমরান খানের দল। সেইসময় শরীক হয়েছিল এমকিউএম এবঙ্গ বিএপির মতো দলগুলি। এখন জোটের হাত আলগা করছে শরীকরাই। শোনা যাচ্ছে, ইমরানের দল তেহেরেক-ই-ইনসাফ পার্টির সাত জন সাংসদ ইমরানের সরকারের বিরুদ্ধে ভোট দিতে রাজি হয়েছে। একইসঙ্গে ইমরানের বিরুদ্ধে ভোট দিতে চলেছে এক ডজনের বেশী শরীক দলের সাংসদরা। তাই সরকার বাঁচাতে শেষ চেষ্টা করে চলেছে ইমরান খান।
ইমরানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল, ফের নির্বাচন
যদিও তাঁর কাছে তিনটি বিকল্প প্রথম থেকেই ছিল। এর মধ্যে প্রথমেই রয়েছে ইস্তফা। যদি তিনি ইস্তফা দেন তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। দুই, আস্থা ভোটে অংশগ্রহণ করা। তিনি, নির্বাচন এগিয়ে নিয়ে আসা। যেটা ইমরানের শেষ বিকল্প ছিল। সেই পথ অনুসরণ করলেন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে সরকার গঠনের প্রস্তাব দেন রাষ্ট্রপতিকে।
ইতিমধ্যে যে কোনও ধরনের ঘটনা এড়াতে পাকিস্তান জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে কী নির্বাচনের মাধ্যমেই হবে ইমরানের ভাগ্য নির্ধারণ উঠছে প্রশ্ন।



