Mamata Banerjee: ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের চিকিৎসাব্যবস্থা উন্নত করতে নতুন ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করার পরামর্শ দিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন ডিপ্লোমা কোর্স হয় তেমনই ডাক্তারিতেও এই ধরনের কোর্স চালু করা যায় কি না সেই বিষয়ে আমলাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগ কার্যকর হলে চিকিৎসা পরিষেবা উন্নত হবে বলেই ধারণা তাঁর। এদিনের সাংবাদিক বৈঠকে আর কি বললেন মমতা।

আরও পড়ুন: Kaliaganj Case: কালিয়াগঞ্জকাণ্ডে সিট গঠন হাইকোর্টের, দায়িত্বে দময়ন্তী সেন সহ ৩ আধিকারিক

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অনেক হাসপাতাল হচ্ছে, যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের একটা ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলেমেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, “পাঁচ বছর ধরে প্রশিক্ষণের পর আমরা যে অরিজিনাল ডাক্তার পাচ্ছি, তাদের অনেকটা সময় যাচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু হাসপাতাল বাড়ছে, বেড বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে। এতে যদি সমান্তরালভাবে একটি ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা থাকে তাহলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজে লাগানো যায়।”

ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! কি জানালেন মুখ্যমন্ত্রী
ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! কি জানালেন মুখ্যমন্ত্রী

 

ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না? বৈঠকে উপস্থিত আমলাদের এই বিষয়টি দেখার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি গঠন করার কথাও বলেছেন। হাসপাতালগুলির সেমিনার হলে বা সরকারি কোনও কনভেনশন সেন্টারে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। আমলাদের তরফে মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! কি জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের চিকিৎসা ব্যবস্থা একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা নিয়ে অভিযোগ সামনে আসে। হাসপাতালে বেড সংখ্যা বাড়লেও চিকিৎসক নেই! রোগীদের বিনা চিকিৎসায় সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়! এই অবস্থায় ডিপ্লোমা কোর্সের মাধ্যমে পাশ করা ডাক্তারদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাখা যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! কি জানালেন মুখ্যমন্ত্রী

ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! কি জানালেন মুখ্যমন্ত্রী
ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্সের সুযোগ বাংলায়! কি জানালেন মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত