রাজ্যে সকলে প্যাকেট দুধ খায়, গরুর দুধে সোনা খোঁজা প্রসঙ্গে হতাশ দিলীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে সকলে প্যাকেট দুধ খায়, না বোঝে গরুর মর্ম না গরুর দুধের… কিনে কিনে প্যাকেট দুধ খাচ্ছে, যা আসল দুধই নয়। মূল্য বুঝবে কিভাবে মানুষ…??? বছর দুয়েক আগে নিজের বিতর্কিত মন্তব্য ‘ গরুর দুধে সোনা আছে ‘ প্রসঙ্গে একই বুলি আওড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ ত্রিপুরার কলেজে আক্রান্ত তৃণমূল- নিখোঁজ ছাত্রী, ২৮শের আগে আগ্রাসী BJP

মোট কথা বুঝিয়ে দিলেন তাঁর যে মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক আর বিদ্রুপ হয়েছিল রাজ্য জুড়ে সে মন্তব্য বা ভাবনা থেকে দু বছরে এক চুল নড়েননি তিনি। একটা সময় বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকতেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। মাঝে বেশ কিছুদিন বিরতির পর আবার ভোট আবহে মুখ্যমন্ত্রীকে হাফপ্যান্টের নিদান দিয়ে আবার বিতর্কের মাঝে টেনে নিয়ে গিয়েছিলেন নিজেকে।

বছর দুয়েক আগে ২০১৯ এর এক সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, ” ভারতীয় গরুর বৈশিষ্ট্য তাদের দুধের মধ্যে সোনার ভাগ থাকে, তার জন্য দুধের রং একটু হলদেটে হয়।” এই মন্তব্যের পর সামাজিক তেহকে গবেষক মহল তীব্র আলোচনা হয়েছিল। গবেষকরা বলেছিলেন এসব একেবারে অবৈজ্ঞানিক কথা বার্তা, দুধ শরীরের জন্য ভালো তাই খেতে বলা হয়। একজন বিশিষ্ট মানুষের মুখে এসব মানা যায়না।

তার পর বছর দুই কাটলেও সেই মন্তব্য কেউ ভোলেনি। আজ শুক্রবার সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ উত্থাপিত হলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বাংলায় এখন আর গরু পালন হয়না, আসলে মানুষ এখন আর এসবের গুরুত্ব বোঝেনা তাই সকলে প্যাকেট দুধ কিন খায়।

রাজ্যে সকলে প্যাকেট দুধ খায়, গরুর দুধে সোনা খোঁজা প্রসঙ্গে হতাশ দিলীপ

সঙ্গে নিজের পুরনো যুক্তি তুলে এনে বলেন, আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায় তা নিয়ে কথা হয়েছে অনেক, যারা গরুর দুধ খায়না তারা এসব জানবে কী করে। আজকের ঘোষ মশায়ের মন্তব্যের পর সব মহলের মত, দু বছরে যতই বিতর্ক হোক না কেনো গরুর দুধ থেকে সোনা পাওয়ার তত্ব থেকে একচুল ও নড়েন নি বিজেপির রাজ্য সভাপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন