বছর বছর SSC-TET, স্বচ্ছতার সাথে নিয়োগ, ব্রাত্যর ঘোষণা কে খোঁচা দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর বছর SSC-TET, স্বচ্ছতার সাথে নিয়োগ, ব্রাত্য বসুর ঘোষণা কে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। এরাজ্যে তৃণমূলের অযোগ্য ছেলেরা চাকরি পায়, যোগ্য মেধাবীরা নয়! এভাবেই রাজ্য সরকার কে তোপা দাগলেন বিজেপির রাজ্য সভাপতি। গত কয়েকবছর ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অব্যাহত একাধিক আন্দোলন। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলছে একাধিক মামলা। বিধানসভা নির্বাচনের আগে সেসবের আঁচ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বাংলায় আজ করোনা আক্রান্ত ৯২৪, মৃত্যু ১৩ জনের।

নির্বাচনী জনসভায় ঘোষণা করেন, সরকারে এসে সমাধান করবেন শিক্ষক নিয়োগ সমস্যার। যেমন বলেছিলেন সেই মত একঢীক পদক্ষেপও গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। বলদ করা হয়েছে শিক্ষামন্ত্রীরও। পার্থ চট্টোপাধ্যায় কে সরিয়ে শিক্ষামন্ত্রীর পদে বসানো হয়েছে ব্রাত্য বসুকে। গতকালই ব্রাত্য বসু ঘোষণা করেছেন এবার থেকে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে সাথে হলে প্রাথমিকের টেট। নিয়োগ হবে স্বচ্ছতার সাথে।

এদিন দিলীপ ঘোষ ব্রাত্য বসুর ঘোষনাকেই কটাক্ষ করলেন। ট্যুইটারে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে দিলীপ লিখেছেন, এরাজ্যে তৃণমূলের পার্টি করা অযোগ্য ছেলেরা চাকরি পায়। প্রকৃত যোগ্য, মেধাবীদের চাকরি দেওয়া হয়না। উল্লেখ্য, দীর্ঘ্যদিন পরে সমস্যা মিটেছে উচ্চ প্রাথমিকের। নিয়োগের জন্য তৎপর হয়েছে কমিশন। আগামি সপ্তাহেই শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ।

বছর বছর SSC-TET, স্বচ্ছতার সাথে নিয়োগ, গতকাল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী

পাশাপশি, ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়োগের কাউন্সেলিং শুরু হচ্ছে। সুতরাং আগামী ১ মাসের মধ্যে নিয়োগপত্র হাতে পেতে পারেন কয়েক হাজার শিক্ষক পদপ্রার্থী। এতদিন হাইকোর্টে একাধিক মামলার কারনেই আটকে ছিল নিয়োগ। মামলা গুলি চলছিল মূলত স্বচ্ছ নিয়োগ নিয়ে। হাইকোর্ট এখন সিলমোহর দিয়েছে নিয়োগে। নেই অস্বচ্ছতার অভিযোগ। ঠিক সেই সময় নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে খোঁচা দিলেন দিলীপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত