‘মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন’, নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?

প্রধানমন্ত্রী যে মিথ্যা প্রতিশ্রুতি দেন, সেটা দেরিতে হলেও তিনি বুঝেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের বেলাগাম দিলীপ ঘোষ। কেন্দ্র বদল, জোড়া শো-কজ, এফআইআর ধাক্কা সামলে স্বমহিমায় তিনি। তবে এবার নিজের দলের বিরুদ্ধেই বাউন্সার। বরাবরই রাজনীতিতে ‘স্পষ্ট বক্তা’ বলে পরিচিত তিনি। নির্বাচনী প্রচারে এসে প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ শানিয়েছেন দিলীপ। রাজনীতিতে নব্যদের সঙ্গে দিলীপের সংঘাত এখন ওপেন সিক্রেট। সম্প্রতি দিলীপের একটি মন্তব্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে।

'মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন', নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?

আরও পড়ুন : গরমে হতে পারে ‘হিট এডেমা’, কীভাবে রেহাই পাবেন এর থেকে?

প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ১৫ কোটি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ছিল নরেন্দ্র মোদীর গ্যারান্টি ছিল প্রত্যকের অ্যাকাউন্টে ঢুকবে ১৫ লাখ। অতীতে কালো ধন ফেরত নিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার রাজ্যের যে টাকা দুর্নীতিতে বাজেয়াপ্ত হয়েছে সেই টাকার অঙ্ক ভোটে জিতলে সাধারণের মধ্যে বিলিয়ে দেবেন বলেছেন প্রধানমন্ত্রী। বর্তমানে এই বিষয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা।

'মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন', নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?

তবে এই নিয়ে এবার উল্লেখযোগ্য মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের মুখে। পূর্ব বর্ধমানের ভাতারের কুড়মুনে এক প্রচারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘১৫ লক্ষ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল! আমরা ১৫ কোটি টাকার কথা বলছি।’ কোন ১৫ কোটির কথা বলছেন? সেই উত্তর অবশ্য দেননি মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ।

'মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন', নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?
‘মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন’, নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?

‘মোদীর ১৫ লাখের অপেক্ষায় অনেকেই ওপরে চলে গেছেন’, নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ, কেন?

যদিও তাঁর কটাক্ষের পর প্রধানমন্ত্রীকে নতুন উদ্যমে আক্রমণ শুরু করেছে রাজ্যের শাসকদল। রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা স্বপন দেবনাথ বলেন, ‘উনি ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী যে মিথ্যা প্রতিশ্রুতি দেন, সেটা দেরিতে হলেও তিনি বুঝেছেন।’ তবে গোটা বিষয়টিতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আর নিজের এই মন্তব্যের ব্যাখ্যা করেননি দিলীপবাবু। তবে দলের ওপরে যে তিনি বেশ ক্ষুব্ধ তাঁর বক্তব্যেই স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত