Dilip Ghosh: পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে খোঁচা দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার চোপড়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পেতে চলেছে তৃণমূল। অর্থাৎ, এই বার্তার মাধ্যমে দলের নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আগে পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক।

আরও পড়ুনঃ TMC: একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে, জোরাল হচ্ছে সম্ভাবনা

মেদিনীপুরের সাংসদের কথায়, আগে পঞ্চায়েত জিতুক, ২৪এ লোকসভা জিতুক। তারপর দেখা যাক পার্টিটা থাকে কিনা। আগের বার এক ডজন হারিয়েছে। এবার যদি আরো এক ডজন হারায়, তাহলে আগে পার্টি থাকবে কিনা সেটা দেখুক। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে বলেন, তাঁর পিছনে চারটে লোক নেই। উনি এক কোটির গল্প দিচ্ছেন। উনি দেখে নিয়েছেন উত্তরবঙ্গে দলের কি অবস্থা। নিজের পার্টির লোককে সামলাতে পারছেন না। দলীয় স্তরে নির্বাচন করতে পারছেন না। তার আবার এতো বড় বড় কথা?

Fu tEwmXoAArK e 1
পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে নিয়ে মন্তব্য দিলীপের 

প্রসঙ্গত তৃণমূলে নবজোয়ার কর্মসূচির কারণে এই মুহুর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল চোপড়ার সভা থেকে তিনি বলেন, ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়। কিন্তু তৃণমূলকে আটকে রাখা যায় না। আমাকে এত নোটিশ পাঠিয়েছে। কি করেছে? যত নোটিশ আসবে, আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে। যে কটি রাজনৈতিক দল রয়েছে, তাঁদেরকে মানুষের থেকে ভোট নেওয়ার পর চোখে দেখা যায়নি। আগামী পঞ্চায়েত নির্বাচনে এমন লোককে বসান যে আপনার হয়ে কাজ করবে।

পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে নিয়ে মন্তব্য দিলীপের 

Fu9hnDrWIAAiuUC
পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক, অভিষেককে নিয়ে মন্তব্য দিলীপের 

এরপরেই অভিষেক বলেন, আপনারা তৃণমূলকে ধমকে চমকে আটকাতে পারবেন না। তৃণমূলকে যত ধমকেছেন, যত চমকেছেন, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। ২০১১ সালে আসন ছিল ১৮৪, ২০১৬ সালে আসন ছিল ২১১, ২০২১ সালে ২১৪। ২০২৬ এ ২৪০ হবে। যত ধমকাবেন যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত